News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় দিনেও বিরোধী সমীকরণ স্পষ্ট, হই হট্টোগোলে উত্তাল লোকসভা ও রাজ্যসভা
Image

দ্বিতীয় দিনেও বিরোধী সমীকরণ স্পষ্ট, হই হট্টোগোলে উত্তাল লোকসভা ও রাজ্যসভা

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনই বিরোধী সমীকরণ স্পষ্ট হয়ে গিয়েছিল| সোমবারের পর মঙ্গলবারও বিরোধীদের হই হট্টোগোলের জেরে উত্তাল হল সংসদ| অধিবেশন শুরু হওয়ার পর থেকেই সংসদের উভয়কক্ষে হই হট্টোগোল শুরু হয়| ফলে সভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়| দিনের শুরুতেই লোকসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা| রাজ্যসভাতেও চলে স্লোগান| হই হট্টোগোলের কারণে দুপুর দু’টো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু|

দিনের শুরুতেই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর উপর থেকে এসপিজি সুরক্ষা প্রত্যাহার নিয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস| জওহরলাল নেহুর বিশ্ববিদ্যালয় (জেএনইউ)ইস্যুতে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনে আরএসপি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) এবং তৃণমূল কংগ্রেস| লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর প্রশ্নোত্তর পর্বে বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন, ‘অরাজকতা বন্ধ হোক, বন্ধ হোক|’ সদনে এদিন প্রথম প্রশ্ন ছিল-২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার বিষয়ে| ওয়েলে নেমে বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন, ‘আমরা বিচার চাই, আমরা বিচার চাই|’

গান্ধী পরিবারের উপর থেকে এসপিজি নিরাপত্তা প্রত্যাহার প্রসঙ্গে এদিন লোকসভায় কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ‘সোনিয়া গান্ধী জি এবং রাহুল গান্ধী জি সাধারণ প্রোটেক্টি নন| গান্ধী পরিবারের জন্য স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) সুরক্ষার অনুমতি দিয়েছিলেন বাজপেয়ী জি| ১৯৯১-২০১৯ সাল পর্যন্ত, এনডিএ দু’বার ক্ষমতায় এসেছিল কিন্তু গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হয়নি|’

লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও চলতে থাকে স্লোগান| জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ইস্যুতে রাজ্যসভা উত্তাল হলে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু| রাজ্যসভার অধিবেশন মুলতুবি হওয়ার পর জেএনইউ ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে বিরোধী নেতারা দেখা করেন চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top