News Flash

  • Home
  • Uncategorized
  • মুশারফের দেশদ্রোহিতা মামলা : রায়দান স্থগিত রাখল বিশেষ আদালত
Image

মুশারফের দেশদ্রোহিতা মামলা : রায়দান স্থগিত রাখল বিশেষ আদালত

ইসলামাবাদ, ১৯ নভেম্বর (হি.স.): দেশদ্রোহের মামলা ঝুলছে তাঁর ঘাড়ে| ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জেনারেল (অবসরপ্রাপ্ত) পারভেজ মুশারফ| মুশারফের বিরুদ্ধে দেশদ্রোহ-সহ একাধিক মামলা দায়ের হয়| পারভেজ মুশারফের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে চলতে থাকা, দেশদ্রোহ মামলার রায়দান মঙ্গলবার স্থগিত রাখল ইসলামাবাদের বিশেষ আদালত| রায়দান হতে পারে অগামী ২৮ নভেম্বর|

পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বিশেষ আদালতের মুখ্য বিচারপতির নেতৃত্বাধীন তিন-সদস্যের বেঞ্চে পারভেজ মুশারফের দেশদ্রোহিতার মামলার শুনানি হয়েছে| দীর্ঘ শুনানির পর মঙ্গলবার রায়দান স্থগিত রেখেছে বিশেষ আদালত| রায় ঘোষণা হতে পারে আগামী ২৮ নভেম্বর|

২০০৭ সালে দেশের সংবিধান বাতিল করে জরুরি অবস্থা জারি করার জন্য পারভেজ মুশারফের বিরুদ্ধে হাইপ্রোফাইল দেশদ্রোহিতার মামলা চলছে| এই মামলায় সাজা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড| মুশারফের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করেছিল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সরকার|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top