News Flash

  • Home
  • Uncategorized
  • গান্ধী পরিবারের এসপিজি সুরক্ষা প্রত্যাহার, লোকসভায় ফের সরব অধীর রঞ্জন চৌধুরী
Image

গান্ধী পরিবারের এসপিজি সুরক্ষা প্রত্যাহার, লোকসভায় ফের সরব অধীর রঞ্জন চৌধুরী

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): সম্প্রতি গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার| সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর উপর থেকে এসপিজি সুরক্ষা প্রত্যাহার নিয়ে সোমবারই লোকসভায় সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী| সোমবারের পর মঙ্গলবারও গান্ধী পরিবারের উপর থেকে এসপিজি সুরক্ষা প্রত্যাহার নিয়ে সরব হলেন অধীর| মঙ্গলবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে টেনে এনে অধীর বলেছেন, ‘বাজপেয়ী জি গান্ধী পরিবারের জন্য স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) সুরক্ষার অনুমতি দিয়েছিলেন|’ কিছুদিন আগেই কেন্দ্রের তরফে জানানো হয়-এসপিজি-র পরিবর্তে এবার থেকে জেড প্লাস নিরাপত্তা পাবেন গান্ধী পরিবারের তিন সদস্য সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা|

গান্ধী পরিবারের উপর থেকে এসপিজি সুরক্ষা প্রত্যাহার নিয়ে মঙ্গলবার লোকসভায় কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ‘সোনিয়া গান্ধী জি এবং রাহুল গান্ধী জি সাধারণ প্রোটেক্টি নন| গান্ধী পরিবারের জন্য স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) সুরক্ষার অনুমতি দিয়েছিলেন বাজপেয়ী জি| ১৯৯১-২০১৯ সাল পর্যন্ত, এনডিএ দু’বার ক্ষমতায় এসেছিল কিন্তু গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হয়নি|’ পরে কংগ্রেস সাংসদরা ওয়াকআউট করেন|

১৯৮৪ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পরের বছরই গান্ধী পরিবারের নিরাপত্তার জন্য ক্যাবিনেট সচিবের নির্দেশে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) তৈরি হয়| ১৯৮৮ সালের ২ জুন সংসদে পেশ করে পাশ করানো হয় এসপিজি বিল| বর্তমানে এসপিজি বাহিনীতে রয়েছেন তিন হাজারের বেশি সদস্য|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top