News Flash

  • Home
  • Uncategorized
  • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিশেষ পরিকল্পনা নিতে নিগমকে নির্দেশ উপমুখ্যমন্ত্রীর
Image

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিশেষ পরিকল্পনা নিতে নিগমকে নির্দেশ উপমুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে সেগুলি সময়ের মধ্যে সম্পন্ন করতে বিশেষ পরিকল্পনা গ্রহণের জন্য ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷


সোমবার মহাকরণের ১ নম্বর কনফারেন্স হল-এ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের বিভিন্ন কাজের অগ্রগতির পর্যালোচনা করার সময় উপমুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন৷ সভায় উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে হুকলাইন-মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নিতে হবে৷ রাজ্যের বিভিন্ন স্থানে হুক লাইন ছিন্ন করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য এবং হুক লাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন উপমুখ্যমন্ত্রী৷


সভায় অতিরিক্ত মুখ্যসচিব মনোজ কুমার বলেন, রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷ রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে আধুনিকীকরণের জন্য এডিবি প্রকল্প, বিশ্বব্যাঙ্ক, দীনদয়াল উপাধ্যায় গ্রামজ্যোতি যোজনা, ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কিম, নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম ইত্যাদি প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে৷


এ প্রসঙ্গে উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিদ্যুৎ পরিষেবাকে আধুনিকীকরণ ও উন্নীতকরণে যে সকল কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিমাসে এই কর্মসূচিগুলির অগ্রগতি নিয়ে পর্যালোচনা করতে হবে৷ পর্যালোচনা সভায় প্রি-পেড মিটার স্থাপনের টেন্ডার প্রক্রিয়াকে আরও দ্রুত সম্পন্ন করার জন্য বিদ্যুৎ দফতরের আধিকারিকদের নির্দেশ দেন উপমুখ্যমন্ত্রী৷


সভায় এছাড়াও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন নিগমের চেয়ারম্যান-কাম-ম্যানেজিং ডিরেক্টর ড় এমএস কেলে৷ সভায় মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক-সহ বিদ্যুৎ নিগমের অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top