News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসিকে অধিক ক্ষমতা, কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রীর সাথে সাক্ষাৎ রাজ্যের সাংসদ ও বিধায়কদের
Image

এডিসিকে অধিক ক্ষমতা, কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রীর সাথে সাক্ষাৎ রাজ্যের সাংসদ ও বিধায়কদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর ৷৷ এডিসিকে অধিক ক্ষমতায় দেওয়ার দাবিতে কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রির সাথে দেখা করলেন সাংসদ প্রতিমা ভৌমিক ও সাংসদ রেবতি ত্রিপুরা৷ তাঁদের সাথে ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক পরিমল দেববর্মা এবং বিধায়ক প্রমোদ রিয়াং৷ বৈঠকে এডিসির অধীক ক্ষমতায়নে কেন্দ্রীয় মন্ত্রীর ইতিবাচক সাড়া মিলেছে বলে দাবি করেন প্রতিমা ভৌমিক৷ তিনি জানান, আগামীকাল সংসদ ভবনে এই বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে স্ববিস্তারে আলোচনা হবে৷


প্রসঙ্গত, এডিসি নির্বাচন দরজায় কড়া নাড়ছে৷ ফলে, নির্বাচনের আগেই ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদকে টেরিটোরিয়াল কাউন্সিলে রূপান্তর করতে চাইছে শাসক দল বিজেপি৷ কেন্দ্রীয় মন্ত্রিসভা ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদকে টেরিটোরিয়াল কাউন্সিলে রূপান্তরের অনুমোদন দিয়েছে৷ কিন্তু, সংবিধান সংশোধন ছাড়া এই টেরিটোরিয়াল কাউন্সিলে এডিসিকে রূপান্তর করা সম্ভব হচ্ছে না৷ সম্প্রতি, কেন্দ্রীয় সরকার সংবিধানের ১২৫তম সংশোধনী বিল আনার ক্ষেত্রে এডিসির প্রসঙ্গে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছে৷ সে মোতাবেক ১৫টি প্রশ্ণমালা রাজ্যের মুখ্য সচিবকে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার৷


আজ নয়াদিল্লিতে রাজ্যের তিন বিধায়ককে সাথে নিয়ে দুই সাংসদ কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী অজুর্ন মুন্ডার সাথে দেখা করেছেন৷ তাঁদের ওই সাক্ষাতে এডিসি নিয়ে আলোচনা হয়েছে৷ দিল্লি থেকে টেলিফোনে সাংসদ প্রতিমা ভৌমিক জানিয়েছেন, সংসদের শীতকালীন অধিবেশনে সংবিধানের ১২৫তম সংশোধনী বিল পেশ হতে পারে৷ তাই, রাজ্যের তিনি জনজাতি বিধায়কদের নিয়ে কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রীর সাথে এডিসি প্রসঙ্গে আলোচনা করেছি৷ পৃথক টেরিটোরিয়াল কাউন্সিল গঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যাশা জানিয়েছি৷ তিনি বলেন, আগামীকাল সকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, এডিসির অধীক ক্ষমতায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top