News Flash

  • Home
  • Uncategorized
  • নোয়াগাঁওয়ে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী দ্বাদশ পড়ুয়া ছাত্রী
Image

নোয়াগাঁওয়ে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী দ্বাদশ পড়ুয়া ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ বাবা-মায়ের অবর্তমানে নিজেদের বাড়িতেই গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী হয়েছেন নাবালিকা৷ দ্বাদশ পড়ুয়া ওই ছাত্রীর আত্মহত্যার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে৷


আগরতলার জিবি হাসপাতাল ফাঁড়ি পুলিশ জানিয়েছে, নোয়াগাঁও কৃষ্ণনগর এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা ঘোষ সোমবার ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ পুলিশ জানিয়েছে, মৃতার বাবা সুখলাল ঘোষ পেশায় নির্মাণশ্রমিক এবং তার মা পরিচারিকার কাজ করেন৷ পুলিশের বক্তব্য, মৃত বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন৷ আজ সকালে তারা দুজনেই কাজে বেরিয়ে যান৷ এই সুযোগে প্রিয়াঙ্কা নিজের বাড়িতে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেন৷ তার মা বাড়ি ফিরে মেয়ের ঝুলন্ত মৃতদেহ দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিবি ফাঁড়ি ও পূর্ব আগরতলা থানায়৷খবর পেয়ে জিবি ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷


পুলিশ ওই আত্মহত্যার ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ তবে, আত্মহত্যার পেছনে কী কারণ রয়েছে তা-ও খুঁজে বের করা হবে বলে পুলিশ জানিয়েছে৷ এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ এদিকে, একমাত্র সন্তানের আত্মহত্যায় বাবা-মা শোকে বিহ্বল হয়ে পড়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top