News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৯ সালে বর্ষায় মৃত্যু হয়েছে ২,৩৯১ জন মানুষের : নিত্যানন্দ রাই
Image

২০১৯ সালে বর্ষায় মৃত্যু হয়েছে ২,৩৯১ জন মানুষের : নিত্যানন্দ রাই

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): চলতি বছর অর্থাত্ ২০১৯ সালে বর্ষায় প্রাণ হারিয়েছেন ২,৩৯১ জন মানুষ| মঙ্গলবার লোকসভায় এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই| এছাড়াও ২০১৯ সালের বর্ষায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর, ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ লাখেরও বেশি বাড়ি|

লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে যখন বৃষ্টি ও বন্যার প্রকোপ ছিল, তখন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র ১৭৬টি টিম মোতায়েন ছিল, ওই ১৭৬টি এনডিআরএফ টিম ৯৮,৯৬২ জন মানুষকে উদ্ধার করেছে, এছাড়াও ২৩,৮৬৯ জন মানুষের কাছে ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে|

লোকসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে নিত্যানন্দ রাই আরও জানিয়েছেন, ‘২০১৯ সালে দক্ষিণ-পশ্চিম বর্ষার সময় বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে| বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বৃষ্টি ও বন্যায় ২,৩৯১ জন মানুষ এবং ১৫,৭২৯টি গবাদি পশুর মৃত্যু হয়েছে| ক্ষতিগ্রস্ত হয়েছে ৮,০০,০৬৭টি ঘরবাড়ি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top