News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচীর অনুমতি না দিয়ে রাজপথে রণসাজে পুলিশ
Image

কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচীর অনুমতি না দিয়ে রাজপথে রণসাজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ পোস্ট অফিস চৌমুহনীর রাজপথে রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ ইস্যুতে উত্তপ্ত রাজধানী আগরতলা শহরের রাজনীতি৷ শনিবার সন্ধ্যায় কংগ্রেসের তরফ থেকে থানায় বিজেপি যুব মোর্চার নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়৷ সেই মোতাবেক পুলিশ মামলা নিয়েছিল৷ পরবর্তী সময়ে কংগ্রেস কংগ্রেস দাবি জানায় যদি যুব মোর্চার নেতাদের চবিবশ ঘন্টার ভিতর গ্রেপ্তার না করা হয় তাহলে কংগ্রেস বিজেপি পার্টি অফিস ঘেরাও করবে৷ এবং ধর্ণা আন্দোলন সংগঠিত করবে৷

কংগ্রেসের হুমকির পরিপ্রেক্ষিতে রবিবার পুলিশ পোস্টফিস চৌমুহনীতে রণসাজে সজ্জিত হয়ে যায়৷ কংগ্রেসের তরফ থেকে শহরে মিছিল করার অনুমতি চায় পুলিশের কাছে৷ পুলিশ অনুমতি দেয়নি৷ বরং রণসাজে সজ্জিত হয়ে যায়৷ পুলিশ প্রশাসনের তরফ থেকে এদিন সন্ধ্যায় পোস্টফিস চৌমুহনীতে জলকামান সহ ব্যাপক সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়৷


এদিকে, পুলিশের অনুমতি না পেয়ে রবিবার সন্ধ্যায় কংগ্রেস ভবনে দলের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলন করে বলেন, কংগ্রেসের আন্দোলনের হুমকিতে পুলিশ ভয় পেয়ে গেছে৷ তাই দলের বিক্ষোভ কর্মসূচীর অনুমতি দেয়নি৷ গতকাল বিজেপির যুব মোর্চা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মানসিকতা নিয়ে কংগ্রেস ভবনের সামনে রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করে৷ এটা শহরে ন্যাক্কারজনক ঘটনা৷ কংগ্রেস কোনভাবেই সেটা মেনে নিতে পারছে না৷ তাই বিজেপির ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে বিক্ষোভ আন্দোলন কর্মসূচীর আয়োজন করা হয়েছিল৷ আর সেটার অনুমতি দেয়নি পুলিশ৷ তবে কংগ্রেস এই বিষয়ে আন্দোলন জারি রাখবে৷ এদিন সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন পিযুষ বিশ্বাস, সুবল ভৌমিক প্রমুখ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top