News Flash

  • Home
  • Uncategorized
  • হাত তুলে দিল এসবিআই ৪ এটিএম চিহ্ণিত করে তদন্তে নামল সাইবার ক্রাইম শাখা
Image

হাত তুলে দিল এসবিআই ৪ এটিএম চিহ্ণিত করে তদন্তে নামল সাইবার ক্রাইম শাখা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ এসবিআই একাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনার তিনদিন অতিক্রান্ত হওয়ার পরও রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখা অন্ধকারেই হাতরাচ্ছে৷ হ্যাকারদের টিকির নাগালও পায়নি৷ তবে, এই ব্যাপারে কিছুটা ক্লু পেয়েছে৷ এদিকে, আরও কয়েকটি হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে৷ অন্যদিকে, এসবিআই’র তরফ থেকে প্রেস রিলিজে বলা হয়েছে, কিছু কিছু এটিএম ব্লক করে দেওয়া হয়েছে৷ তাতে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই৷ প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করার কথা বলা হয়েছে৷


সেই মোতাবেক সাইবার ক্রাইম শাখার তরফ থেকে রাজধানী আগরতলা শহরের চারটি এটিএম কাউন্টার চিহ্ণিত করেছে যেগুলিকে ব্যবহার করে হ্যাকাররা অনলাইনে টাকা হাতিয়ে নিয়েছে৷ এই চারটি এটিএম হল বটতলাস্থিত এসবিআই এটিএম, ইন্দ্রনগরস্থিত এসবিআই এটিএম, কামানচৌমুহনীস্থিত এসবিআই এটিএম এবং পোস্টফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের এটিএম৷ সাইবার ক্রাইম শাখার তরফ থেকে বলা হয়েছে, এইসব এটিএম যারা ব্যবহার করেছেন তাদের এটিএম কার্ডের পিন বদল করার প্রয়োজনে কার্ড ব্লক করার জন্য৷


তিন দিন অতিক্রান্ত হয়ে গেলেও সাইবার ক্রাইম শাখা এখনও পর্যন্ত হ্যাকারদের চিহ্ণিত করতে পারছে না৷ তবে, সন্দেহজনক কয়েকজনকে সনাক্ত করা হয়েছে৷ খুব শীঘ্রই সাইবার ক্রাইম শাখা এই ঘটনায় হ্যাকরদের গ্রেপ্তার করতে সক্ষম হবে৷ এখনও পর্যন্ত এসবিআইয়ের কয়েকজন গ্রাহকের এটিএম থেকে প্রায় কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে হ্যাকাররা৷ সাইবার ক্রাইম শাখার প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে মূলত হ্যাকাররা কলকাতার বিধাননগর থেকে এই কাজ করছে৷ এই ব্যাপারে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম শাখার সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সহায়তা চেয়েছে ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাহম শাখার তরফ থেকে৷ তাছাড়া কয়েকটি এটিএমের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা গিয়েছে দুই ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় রয়েছে৷ পুলিশ এই বিষয়টি খতিয়ে দেখছে৷


এদিকে, বহিঃরাজ্যের হ্যাকারদের কবলে রাজ্যের একাউন্ট হোল্ডাররা রীতিমতো আতঙ্কে রয়েছেন৷ বিশেষ করে এসবিআই’র গ্রাহকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে ওই শক্তিশালী হ্যাকার চক্রটি৷ এই নিয়ে এসবিআই’র আধিকারীকদের মধ্যেও থরহরি কম্প লেগে গিয়েছে৷ কিন্তু, প্রশ্ণ উঠেছে রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম শাখা এখনও এতটা দূর্বল কেন৷ আর্থিক অপরাধের বিষয়ে এই সাইবার ক্রাইম বিভাগ হতাশার প্রমাণ দিচ্ছে বারবার৷ ব্যাঙ্ক কর্মীরা কার্যত অসহায় হয়ে পুলিশের দিকে তাকিয়ে আছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top