News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল চৌধুরীকে জেলে হেনস্থার অভিযোগ
Image

বাদল চৌধুরীকে জেলে হেনস্থার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ পূর্ত ঘোটালা মামলায় প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীকে জেলের ভিতর শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তদন্তকারী পুলিশ অফিসার অজয় দাসের বিরুদ্ধে৷ যদিও অজয় দাস জানিয়েছেন, জেলের ভিতরে বাদল চৌধুরীকে জেরা করার সময় সমস্ত ধরনের আইন মেনেই করা হয়েছে৷ শুধু তাই নয়, সিসিটিভিতে সমস্ত বিষয়টি রেকর্ডিং করা হয়েছে৷ তাছাড়া, জেলারের উপস্থিতিতেই বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷


এদিকে, বাদল চৌধুরীর আইনজীবী রঘুনাথ মুখার্জী জানিয়েছেন, বাদল চৌধুরী শ্রীমুখার্জীকে বলেছেন, তদন্তকারী পুলিশ অফিসার অজয় দাস নাকি সন্ধ্যা সাড়ে পাঁচটায় জেলে প্রবেশ করেন৷ তারপর বাদল চৌধুরীকে আলাদা একটি সেলে নিয়ে যায়৷ তারপর সেখানে বাদল চৌধুরীকে পৌণে সাতটা পর্যন্ত জেরা করেছেন৷ সেই সময় বাদল চৌধুরীকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা হয়েছে৷ তদন্তকারী পুলিশ অফিসার বেরিয়ে আসার পরপরই বাদল চৌধুরী অসুস্থ হয়ে পড়েন৷

তারপর তাঁকে জেলের হাসপাতালে নেয় হয়৷ সেখান থেকে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ অবস্থা সংকটজনক হওয়ায় বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে তাঁকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ বর্তমানে বাদল চৌধুরী জি বি হাসপাতালের আইসিইউতে আছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top