News Flash

  • Home
  • Uncategorized
  • নিজের উপর গুলি চালিয়ে আত্মঘাতী নিরঞ্জন আখাড়ার মহন্ত
Image

নিজের উপর গুলি চালিয়ে আত্মঘাতী নিরঞ্জন আখাড়ার মহন্ত

প্রয়াগরাজ, ১৭ নভেম্বর (হি.স.) : নিজের উপর গুলি চালিয়ে আত্মঘাতী হলেন নিরঞ্জন আখাড়ার মহন্ত আশিস গিরি মহারাজ(৪৫)। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি প্রয়াগরাজের দরিয়াগঞ্জ এলাকায়।
পুলিশ সুপার ব্রিজেশ শ্রীবাস্তব জানিয়েছেন, ঊর্ধ্ব রক্তচাপ এবং পেটের সমস্যা ছিল আশিসের। পাশাপাশি লিভারের অবস্থা ভাল ছিল না তাঁর। মৃতদেহটিকে ময়নাতদন্ত জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি নিজের লাইসেন্স বন্দুক দিয়ে নিজেরই উপর গুলি চালিয়েছেন। 
নিরঞ্জন আখাড়ার সভাপতি নরেন্দ্র গিরি জানিয়েছেন, সকাল ৮টায় ফোন করে তাঁকে আশিসকে প্রাতঃরাশের জন্য ডাকা হয়েছিল। গুলি চালানোর বিকট শব্দ শুনে অন্যান্য সাধুরা তাঁর ঘরে গিয়ে রক্তাক্ত দেহ দেখতে পায়। 


উল্লেখ করা যেতে পারে দশ বছর আগে উত্তরাখণ্ডের পহারি থেকে এই আখাড়ায় যোগ দিয়েছিলেন। আখাড়ার উন্নয়নের জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন। পরবর্তীকালে তিনি সচিব পদে আসীন হন। সম্প্রতি তাঁর লিভার এবং কিডনিতে সমস্যা দেখা দিয়েছিল। উত্তরাখণ্ডের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top