News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে এলেন জাস্টিস কুরেশি, হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ
Image

রাজ্যে এলেন জাস্টিস কুরেশি, হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ আজ রাজ্যে এসেছেন জাস্টিস অকিল কুরেশি৷ আগামীকাল তিনি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন৷ সকাল এগারটায় রাজভবনে ত্রিপুরার রাজ্যপাল রমেশ বাইস তাঁকে শপথবাক্য পাঠ করবেন৷ ত্রিপুরা হাইকোর্টের পঞ্চম প্রধান বিচারপতি হিসেবে তিনি আগামীকাল দায়িত্বভার গ্রহণ করবেন৷


আজ দুপুরে জাস্টিস অকিল কুরেশি আগরতলায় এসে পৌছান৷ আগরতলায় এসেই তিনি ত্রিপুরা হাইকোর্ট পরিদর্শন করেন৷ সেখানে তিনি বিচারপতি সুভাশিষ তলাপাত্র এবং বিচারপতি অরিন্দম লোধের সাথে পরিচিত হন৷ পাশাপাশি তিনি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ অন্যান্য জুডিশিয়াল আধিকারিকদের সাথে দেখা করেন৷ ওই সময় ত্রিপুরা হাইকোর্টে অনেক বরিষ্ঠ আইনজীবীরা তাঁর সাথে দেখা করেন ও সৌজন্য বিনিময় করেন৷


ত্রিপুরা হাইকোর্ট সূত্রে জানা গেছে, জাস্টিস কুরেশির সাথে তাঁর পরিবারের সদস্য সহ বহু আত্মীয়-স্বজন মিলিয়ে মোট ৩৬ জন অতিথি ত্রিপুরায় এসেছেন৷ তাঁদের মধ্যে গুজরাট ও বোম্বে হাইকোর্টের ৮ জন বিচারপতি রয়েছেন৷ তাঁরা সকলেই আগামীকাল জাস্টিস কুরেশির ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার মুহূর্তের স্বাক্ষী হয়ে থাকবেন৷ ওই অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য এবং বিরোধী দলের বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ এছাড়াও ত্রিপুরা পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিএসএফ, সিআরপিএফ, অসম রাইফেলস-র পদাধিকারীরাও আমন্ত্রিত ওই অনুষ্ঠানে৷ সাথে ত্রিপুরার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top