News Flash

  • Home
  • Uncategorized
  • সংসৃকতি জাতির পরিচয় বহন করে : উপমুখ্যমন্ত্রী
Image

সংসৃকতি জাতির পরিচয় বহন করে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ সংসৃকতি একটি জাতির পরিচয় বহন করে৷ সংসৃকতি সমৃদ্ধ হলে দেশ ও সমাজ বিকশিত হয়৷ আজ অমরপুরের ছবিমুড়ায় জমাতিয়া হদার এক সাংসৃকতিক কেন্দ্রের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা একথা বলেন৷


তাঁর কথায়, জমাতিয়া হদার জন্য এখানে যে সাংসৃকতিক কেন্দ্রের উদ্বোধন হলো সেখান থেকে সঠিক দিশায় সমাজ ও সংসৃকতির বিকাশে কাজ পরিচালনা হবে৷ এই কাজ পরিচালনা করবেন জমাতিয়া হদারা৷ তাঁর মতে, জমাতিয়া হদা এমন একটা সংগঠন যে সংগঠন সমাজের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে৷ এই সাংসৃকতিক কেন্দ্রের পরিসর ভবিষ্যতে আরও বড় হবে৷ এদিন উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি জনজাতি গোষ্ঠীর সংসৃকতির বিকাশে রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে৷ প্রতিটি জনজাতি গোষ্ঠীর সংসৃকতির বিকাশ ঘটাতে পারলেই জাতিগোষ্ঠীর পরিচয় রক্ষা করা যাবে৷


উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর বিএসি-র চেয়ারম্যান সঞ্জয় জমাতিয়া, জমাতিয়া হদার অক্রাগণ এবং গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকগণ৷ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামোন্নয়ন দপ্তরের নির্বাহী বাস্তুকার দুর্গাচরণ জমাতিয়া৷ সভাপতিত্ব করেন হদাক্রা পদ্মলীলা জমাতিয়া৷ এই সাংসৃকতিক কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ১৭ লক্ষ ২৪ হাজার ২৫৬ টাকা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top