News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের অর্থ ব্যবস্থার বেহাল দশা, বিক্ষোভ মিছিল, আরবিআই অফিস ঘেরাও কংগ্রেসের
Image

দেশের অর্থ ব্যবস্থার বেহাল দশা, বিক্ষোভ মিছিল, আরবিআই অফিস ঘেরাও কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ দেশের অর্থ ব্যবস্থার বেহাল দশার অভিযোগ এনে কংগ্রেস বৃহস্পতিবার রাজধানী শহর আগরতলায় বিক্ষোভ মিছিল ও আরবিআই অফিস ঘেরাও অভিযান করেছে৷ এ-বিষয়ে এআইসিসি সাধারণ সম্পাদক ভূপেন বরা বলেন, দেশের অর্থ ব্যবস্থা কোমাচ্ছন্ন৷ তাই, আজ আমাদের রাস্তায় নামতে হয়েছে৷


প্রসঙ্গত, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচির আয়োজন করেছে৷ আগরতলার পোস্ট অফিস চৌমুহানিতে অবস্থিত কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল বের হয়৷ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জ্যাকসন গেট সংলগ্ণ আরবিআই অফিসের সামনে এসে তাঁরা ঘেরাও কর্মসূচি শুরু করেন৷ এদিন ওই কর্মসূচিতে কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় নেতা গোপাল রায়, প্রাক্তন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা, পিসিসি সহ-সভাপতি পীযূষকান্তি বিশ্বাস, প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক ও অন্যান্য নেতৃবৃন্দ অংশ নিয়েছেন৷ এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন এআইসিসি সাধারণ সম্পাদক ভূপেন বরা৷


এদিন ভূপেন বরা অভিযোগ তুলে বলেন, দেশের অর্থ ব্যবস্থা কোমায় চলে গিয়েছে৷ ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল, অথচ ৯০ লক্ষ লোক মোদী সরকারের শাসনে কাজ হারিয়েছেন৷ তাঁর আরও অভিযোগ, ত্রিপুরায় ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ কিন্তু এখন বেকারদের গো-পালনের পরামর্শ দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, কপর্োরেটদের ছাড় দিতে কার্পণ্য করছে না কেন্দ্রীয় সরকার৷ অথচ, কৃষকদের ঋণ মাফ করা হচ্ছে না৷ বরং, কৃষি সামগ্রী ক্রয়ে তাদের উচ্চ হারে জিএসটি দিতে হচ্ছে৷


আজ তিনি দেশের অর্থব্যবস্থা নিয়ে মোদী সরকারকে নিশানা করে বলেন, নিরুপায় হয়ে এখন কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংকের টাকায় হাত দিয়েছে৷ ওই টাকা রিজার্ভ ব্যাঙ্ক কেন দিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে তার জবাব চাইতেই আজ এই ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top