News Flash

  • Home
  • Uncategorized
  • ফের পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং দিল্লির মুখ্য সচিবদের তলব সুপ্রিম কোর্টের

ফের পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং দিল্লির মুখ্য সচিবদের তলব সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.) : দিল্লি-এনসিআর এলাকায় বায়ুদূষণের মাত্রা কমাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে শুক্রবার পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং দিল্লি প্রশাসনের মুখ্য সচিবদের তলব করল সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি দীপক গুপ্তার সুপ্রিম কোর্ট বেঞ্চ জানিয়েছে, দিল্লির ১৩টি মূল বায়ুদূষণ উৎপাদক স্থানকে সংস্কার করতে সক্রিয় পদক্ষেপ করা জরুরি।

পাশাপাশি, যান চলাচলের ক্ষেত্রে জোড়-বিজোড় নীতিতে কী কারণে দুই ও তিন চাকার গাড়িকে ছাড় দেওয়া হয়েছে, সে সম্পর্কে দিল্লি প্রশাসনের থেকে ব্যাখ্যাও চেয়েছে শীর্ষ আদালতের বেঞ্চ। শুধু তাই নয়, ওই নীতি প্রয়োগ করেও দূষণমাত্রা কমানো যাচ্ছে না বলে মন্তব্য করেছে আদালত। এর আগে অভিযোগ উঠেছিল, পঞ্জাব ও হরিয়ানায় কৃষকরা ফসল কাটার পরে শুকনো শস্যগাছের গোড়া পোড়ানোর কারণেই দিল্লিতে বায়ুদূষণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু কৃষকদের ওই কাজে বিরত করা গেলেও রাজধানীর বায়ুদূষণের মাত্রা কমছে না বলে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দিল্লি প্রশাসনের তরফ থেকে আদালতকে জানানো হয়েছে, দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশে দিল্লি অঞ্চলে ‘স্মগ টাওয়ার’ তৈরি করা হবে। এই বিষয়েও বিস্তারে জানতে চেয়েছে শীর্ষ আদালত।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top