News Flash

  • Home
  • Uncategorized
  • ‘সর্দার পোস্ট’-এ সেনার বীরত্বের কাহিনী প্রতিটি ভারতীয়কে গৌরবান্বিত করে : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

‘সর্দার পোস্ট’-এ সেনার বীরত্বের কাহিনী প্রতিটি ভারতীয়কে গৌরবান্বিত করে : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সিআরপিএফ এর সদরদফতর ঘুরে দেখলেন | সেখানে মাতৃভূমির সুরক্ষায় প্রাণ উত্সর্গ করা কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান।  

এদিন অমিত শাহ দিল্লিস্থিত সিআরপিএফ সদর দফতর পরিদর্শন করেন এবং এর কার্যকারিতা পর্যালোচনা করেন। পরে তিনি টুইট করে জানান, “আজ সিআরপিএফ সদর দফতরে, ‘সর্দার পোস্ট’-এ দেশের সুরক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গকরা অমর জওয়ানদের শ্রদ্ধা জানিয়েছেন । তিনি লেখেন, এই আত্মবলিদানের জন্য দেশ চিরকাল তাঁরদের কাছে ঋণী থাকবে। ‘সর্দার পোস্ট’ আমাদের সাহসী সৈন্যদের এই বীরত্বের কাহিনী প্রতিটি ভারতীয়কে গৌরবান্বিত করে । “শাহ একের পর এক টুইট করেন লেখেন,” কচ্ছে ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত ‘সর্দার পোস্ট’ এর গৌরবময় ইতিহাস, প্রতিটি ভারতীয় বিশেষত আজকের তরুণ প্রজন্মের জানা উচিত । ১৯৬৫ সালের ৯ এপ্রিল পাকিস্তানের সশস্ত্রবাহিনী সর্দার পোস্টে আক্রমণ করেছিল, কেবল দুই কোম্পানী সিআরপিএফ বাহিনী যাদের উপযুক্ত জবাব দিয়েছিল।”

স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, “সর্দার পোস্টে” আমাদের সাহসী সিআরপিএফ জওয়ানরা প্রতিশোধ নেওয়ার সময় ৩৪জন পাকিস্তানী সেনা নিহত হয় এবং চারজনকে জীবিত বন্দি করা হয়েছিল । এই যুদ্ধে আমাদের আটজন জওয়ান শহীদ হয়েছিলেন । ভারতীয় জওয়ানদের অদম্য সাহসে পরিপূর্ণ এই যুদ্ধটি আমাদের ইতিহাসে এক অনন্য স্থানে রয়েছে, যা সবাইকে অনুপ্রাণিত করে।”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top