News Flash

  • Home
  • Uncategorized
  • গুলির লড়াইয়ে খতম দুর্ধর্ষ রোহিঙ্গা মাদক পাচারকারী, উদ্ধার মাদক ও অস্ত্র
Image

গুলির লড়াইয়ে খতম দুর্ধর্ষ রোহিঙ্গা মাদক পাচারকারী, উদ্ধার মাদক ও অস্ত্র

ঢাকা, ১৬ নভেম্বর (হি.স.) : ফের নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুর্ধর্ষ রোহিঙ্গা মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের টেকনাফে। ঘটনাস্থল থেকে ১ লক্ষ ২০ হাজার ইয়াবা বড়ি, একটি বন্দুক ও ২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়ছে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে নাফ নদীর কাছে মাদক পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে হয় নিরাপত্তারক্ষীদের। বেশ কিছুক্ষণ ধরে চলা গুলির লড়াইয়ে নূর কবির (২৮) নামের এক দুর্ধর্ষ রোহিঙ্গা ইযাবা পাচারকারীর নিহত হয়। তবে তার সঙ্গীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ওই সংঘর্ষে আহত হয়েছেন দুই সীমান্তরক্ষীও। মৃতের বাড়ি মায়ানমারের মংডু শহরের শিকদারপাড়া এলাকায়। নদীপথে বাংলাদেশে অবৈধ ইয়াবা মাদক পাচারের চেষ্টা করছিল নূর ও তার সঙ্গীরা। বহুদিন ধরে দলটির সন্ধান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, ২০১৮ সালের মে মাস থেকেই মাদকবিরোধী অভিযান চলছে বাংলাদেশে। এখনও পর্যন্ত পুলিশ, র‍্যাব ও বিজিবির সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে এবং ইয়াবা পাচারকারীদের গোষ্ঠী সংঘর্ষে কক্সবাজার জেলায় ১৮৬ জন নিহত হয়েছে। এর মধ্যে দুই নারী-সহ ৪৯ জন রোহিঙ্গা রয়েছে।

মাদক কারবার থেকে শুরু করে খুন-ডাকাতি, বিদেশী কিশোরী-যুবতী পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে রোহিঙ্গারা। যে কারণে আগেই রোহিঙ্গাদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছে হাসিনা সরকার। পাশাপাশি বাংলাদেশের ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম তোলা নিয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ পুলিশের দুর্নীতি দমন কমিশন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top