News Flash

  • Home
  • Uncategorized
  • আইএনএক্স মিডিয়া মামলা : দিল্লি হাইকোর্টে পি চিদম্বরমের জামিনের আর্জি খারিজ
Image

আইএনএক্স মিডিয়া মামলা : দিল্লি হাইকোর্টে পি চিদম্বরমের জামিনের আর্জি খারিজ

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): আইএনএক্স মিডিয়া মামলায় আরও অস্বস্তিতে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম| শুক্রবার দিল্লি হাইকোর্টে খারিজ হয়ে গেল পি চিদম্বরমের জামিনের আবেদন| এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মামলায় এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি রয়েছেন পি চিদম্বরম| জেল থেকে বার হলে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, সেই যুক্তিতেই এদিন আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট|

সিবিআই জিজ্ঞাসাবাদ শেষ করার পরে গত ৫ সেপ্টেম্বর থেকেই তিহার জেলে বন্দি রয়েছেন পি চিদম্বরম| শুক্রবার পি চিদম্বরমের জামিনের আবেদন খারিজ করে দিয়ে দিল্লি হাইকোর্ট জানিয়েছে, পি চিদম্বরমের বিরুদ্ধে আনা অভিযোগ গুরুতর এবং তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন| জামিন নিঃসন্দেহে অধিকার, কিন্তু এই ধরনের মামলার ক্ষেত্রে জামিন মঞ্জুর হলে তা জনস্বার্থের পরিপন্থী হবে|

প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মামলায় এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি রয়েছেন পি চিদম্বরম| গত বুধবার পি চিদম্বরমের বিচার বিভাগীয় হেফাজতের সময়সীমা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top