News Flash

  • Home
  • Uncategorized
  • যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত শিশু দিবস
Image

যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত শিশু দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর ৷৷ বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় শিশু দিবস পালন করা হয়৷ বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এ উপলক্ষ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিশু দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷ শিশু দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা৷


১৪ নভেম্বর আন্তর্জাতিক শিশু দিবস৷ শিশুদের অধিকার রক্ষার তাগিদে গোটা বিশ্বে দিবসটি পালন করা হয়৷ রাজ্যেও এদিন যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয়৷ রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে৷ বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত আন্তর্জাতিক শিশু দিবসের উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বলেন, প্রত্যেক শিশুর বেঁচে থাকার অধিকার রয়েছে৷ শিশুদের অধিকার রক্ষায় আইনও রয়েছে৷ সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ৷ তিনি প্রত্যেক শিশুর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন৷ মন্ত্রী শ্রমতি চাকমা আরও বলেন, প্রত্যেক শিশুর মধ্যে প্রতিভা লুকিয়ে আছে৷

এই প্রতিভার বিকাশ ঘটাতে হবে৷ এজন্য অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুযোগটিকে হিসেবে গড়ে তুলতে না পারলে ‘এক ত্রিপুরা, শ্রেষ্ট ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে না৷ এদিন দিন কন্যা সন্তানদের প্রতি যত্নবান হতে সমাজের সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানান৷ কন্যা ভ্রুন হত্যা সম্পর্কে সচেতন থাকার জন্যও তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন৷ সমাজকল্যাণ মন্ত্রী বলেন, কন্যা সন্তান সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে৷ এসব প্রকল্পের সুযোগ গ্রহণ করতেও তিনি আহ্বান জানিয়েছেন৷ শিশু দিবসের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ অরুণোদয় সাহা শিক্ষা দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top