News Flash

  • Home
  • Uncategorized
  • তদন্তের কোনও প্রয়োজন নেই, রাফাল মামলায় পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
Image

তদন্তের কোনও প্রয়োজন নেই, রাফাল মামলায় পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): রাফাল মামলায় স্বস্তিতে নরেন্দ্র মোদী সরকার| বড়সড় ধাক্কা খেল কংগ্রেস-সহ বিরোধীরা| রাফাল মামলায় তদন্তের আর কোনও প্রয়োজন নেই| ২০১৮ সালের ১৪ ডিসেম্বরের রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, ‘রাফাল মামলায় এফআইআর অথবা রায় পুনর্বিবেচনা নিষ্প্রয়োজন|’

শুধুমাত্র দুর্নীতি নয়, রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রাফাল মামলা| ফ্রান্সের দাসোঁ অ্যাভিয়েশনের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় কংগ্রেস-সহ বিরোধীরা| সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হয় শীর্ষ আদালতে| কিন্তু, সেই আর্জি খারিজ করে কেন্দ্রকে ক্লিনচিট দেয় সর্বোচ্চ আদালত| এরপর রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রিট পিটিশন দাখিল করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা ও অরুণ শৌরি এবং সমাজকর্মী-আইনজীবী প্রশান্ত ভূষণ| রিট পিটিশনের শুনানি শেষ হয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে| সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পর গত ১০ মে রায় সংরক্ষিত রাখে সর্বোচ্চ আদালত| বৃহস্পতিবার রাফাল মামলায় রায় পুনর্বিবেচনার আর্জির শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ‘‘রাফাল মামলায় এফআইআর অথবা রায় পুনর্বিবেচনা নিষ্প্রয়োজন|’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top