News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রিকসের ভবিষ্যতের রোডম্যাপ দিলেন প্রধানমন্ত্রী, ভারতে বিনিয়োগের আহ্বান
Image

ব্রিকসের ভবিষ্যতের রোডম্যাপ দিলেন প্রধানমন্ত্রী, ভারতে বিনিয়োগের আহ্বান

ব্রাসিলিয়া, ১৪ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস বিজনেস ফোরামে সংস্থার ভবিষ্যতের রোডম্যাপ দিয়েছেন | সেইসঙ্গে ভারতীয় সময় বুধবার গভীর রাতের ওই সম্মেলনে সদস্য দেশগুলিকে ভারতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি ।

 প্রধানমন্ত্রী বলেন, ভারতে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি ব্যবসার জন্য অনুকূল পরিবেশ রয়েছে। দেশের অর্থব্যবস্থাকে পাঁচ ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে চান উল্লেখ করে ব্যবসার ক্ষেত্রে ভারতে অনেক সম্ভাবনা রয়েছে বলে তিনি সদস্য দেশগুলিকে ভারতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি আরও বলেন যে, বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থায় পঞ্চাশ শতাংশ অবদান রয়েছে ব্রিকস দেশগুলির এবং মন্দা সত্ত্বেও এই দেশগুলির অর্থনৈতিক বিকাশ গতিশীল রয়েছে ।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস বিজনেস ফোরামের প্রশংসা করে বলেন যে, ব্যবসার ক্ষেত্রকে সহজ করলেন পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে। প্রধানমন্ত্রী পরবর্তী ব্রিকস সম্মেলনের জন্য পাঁচটি অঞ্চল চিহ্নিত করার পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন, ব্রিকস দেশগুলি তাদের প্রতিভা এবং সৃজনশীলতার জন্য বিখ্যাত | এর জন্য মানব সম্পদের শোষণ এবং সামাজিক সুরক্ষা চুক্তির বিষয়ে বিবেচনা করা উচিত।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top