News Flash

  • Home
  • Uncategorized
  • প্রণয়ের জেরে প্রাণকান্ত খুন, প্রেমিকার বাবাসহ পুলিশের জালে তিন
Image

প্রণয়ের জেরে প্রাণকান্ত খুন, প্রেমিকার বাবাসহ পুলিশের জালে তিন

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৩ নভেম্বর৷৷ উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন মধ্য বজেন্দ্রনগর এলাকায় সোমবার উদ্ধারকৃত প্রাণকান্ত দাস (২৫)-এর মৃত্যুর রহস্য ভেদ করেছে পুলিশ৷ প্রাণকান্তকে খুন করা হয়েছে বলে নিহতের বোনের এজাহারের ভিত্তিতে তিন খুনিকে গ্রেফতার করেছে কদমতলা থানার পুলিশ৷


প্রথমাবস্থায় অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহের পরিচয় নিয়ে ধন্দে পড়েছিল পুলিশ৷ পরবর্তীতে তাঁকে শনাক্ত করেন তাঁর বোনেরা৷ এদিকে মৃতদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে তিন অভিযুক্ত নিবোদ তাঁতি (৪৬), বিজন তাঁতি (৩৮) এবং গোবিন্দ তাঁতি (৩৩)-কে আজ বুধবার সকালে ব্রজেন্দ্রনগরে তাদের নিজের বাড়ি থেকে গ্রেফতার করেছেন ধর্মনগরের এসডিপিও রাজীব সূত্রধর এবং কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার৷ ধৃত তিন অভিযুক্তকে আজ ধর্মনগরের বিচারবিভাগীয় আদালতে তুলে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ৷

প্রসঙ্গত, গত সোমবার সকালে ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানাধীন বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের মধ্য বজেন্দ্রনগর এলাকার গভীর জঙ্গলে গরু চরাতে গিয়ে এক ব্যক্তি একটি পাহাড়ি ছড়ায় সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় মৃতদেহটি দেখেন৷ খবর পেয়ে দলবল নিয়ে অকুস্থলে উপস্থিত হন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর ও কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার৷ তাঁরা পচাগলা বিবস্ত্র অজ্ঞাতপরিচয়ের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে নিয়ে যান৷


খবর পেয়ে পরেরদিন মঙ্গলবার সকালে কদমতলা থানায় ছুটে আসেন মৃত যুবকের বড় বোন অর্চনা দাস ও তার আত্মীয় পরিজনরা৷ তার পর তাঁরা কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে গিয়ে মৃতদেহটি দেখে শনাক্ত করেন৷ মৃত যুবক প্রাণকান্ত দাসের বোন অর্চনা দাস জানান, তাঁরা দুই ভাই ও দুই বোন৷ বছর দুয়েক আগে মা মারা যান৷ বাবা পক্ষাঘাতে আক্রান্ত৷ বর্তমানে তাঁরা নিজের গ্রাম ছেড়ে পশ্চিম পানিসাগরের ৬ নম্বর ওয়ার্ডে ছোট বোনের বাড়িতে বাবা ও ছোট ভাই প্রাণকান্তকে নিয়ে বসবাস করতেন৷ মাঝে-মধ্যে বজেন্দ্রনগরের তাঁতিপাড়ার বাড়িতে এসে প্রাণকান্ত দেখাশোনা করে যেতেন৷
বোন অর্চনা আরও জানান, বড় ভাই সৌদি আরবে কর্মরত৷ বেশ কয়েক বছর আগে দুই বোনের বিয়ে হয়েছে৷ ছোট ভাই প্রাণকান্ত দাসও সৌদি আরবে থাকত৷ কিন্তু বছর দুয়েক আগে সে সৌদি আরব থেকে বাড়িতে এসে আর যায়নি৷ প্রাণকান্ত অসুস্থ বাবা ও বজেন্দ্রনগরের বাড়ি দেখাশোনা করত৷ মাঝেমধ্যে কাঠমিস্ত্রির কাজ করে নিজের পরিবার প্রতিপালন করত সে৷


গত ৮ নভেম্বর শুক্রবার প্রাণকান্ত পশ্চিম পানিসাগরের বোনের বাড়ি থেকে বজেন্দ্রনগরে নিজেদের বাড়িতে আসে, দেখাশুনার জন্য৷ কিন্তু আর ফিরে যায়নি৷ বোন ও আত্মীয় পরিজনদের ধারণা ছিল, হয়ত-বা সে বজেন্দ্রনগরের বাড়িতে রয়ে গিয়েছে৷ বজেন্দ্রনগর এলাকাটি ভারত-বাংলা সীমান্তে হওয়ায় মোবাইল নেটওয়ার্ক সমস্যা থাকায় ফোনেও যোগাযোগ সম্ভব হচ্ছিল না৷


অর্চনা বলেন, গতকাল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে তারা প্রাণকান্তের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন৷ কিন্তু নেটওয়ার্কের গোলযোগে সা সম্ভবপর হয়ে ওঠেনি৷ প্রাণকান্তের বোন কাঁদতে কাঁদতে আরও জানান, তাদের বজেন্দ্রনগরের বাড়ির পাশে জনৈক শচীন্দ্র তাঁতির ছেলে নিবোধ তাঁতির জমি সংক্রান্ত বিবাদ চলছিল বহুদিন ধরে৷ তাই তিনি ভাইয়ের মৃত্যুর জন্য পাশের বাড়ির নিবোধ তাঁতিদের প্রতি সন্দেহ ব্যক্ত করছেন৷ এই সন্দেহের বশে প্রাণকান্তের বোন অর্চনা দাস কদমতলা থানায় নিবোধ তাঁতির বিরুদ্ধে গতকাল এক এজাহার দায়ের করেছিলেন৷


অর্চনা দাসের অভিযোগের ভিত্তিতে কদমতলা থানায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারায় ৬১/১৯ নম্বরে মামলা রুজু করা হয়৷ ওই অভিযোগের ভিত্তিতে আজত্বে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷


এদিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত তিন অভিযুক্ত নাকি প্রাণকান্ত দাসকে খুন করেছে বলে স্বীকার করেছে৷ এই হত্যাকাণ্ডে অপর দুই ব্যক্তি প্রয়াত বাদল তাঁতির ছেলে মদন তাঁতি এবং রতন দে-র ছেলে রবি দে-ও জড়িত বলে ধৃতরা নাকি জানিয়েছে৷


প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, জমি সংক্রান্ত বিষয় নিয়ে খুনের কাণ্ডটি ঘটেছে বলে মৃতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও এ ঘটনার নেপথ্যে অন্য কারণ রয়েছে৷ জানা গেছে, ধৃত নিবোদ তাঁতির মেয়ের সঙ্গে বহুদিন ধরে প্রাণকান্তের গোপন প্রেমের সম্পর্ক ছিল৷ বিষয়টি তাঁতি পরিবারের সদস্যরা মেনে উঠতে পারেননি৷ এই সূত্র ধরে নিবোদ, বিজন, গোবিন্দ-সহ আরও দুই ব্যক্তি মিলে পরিকল্পনা করে প্রাণকান্তকে নেশাগ্রস্ত করে শুক্রবার মধ্যরাতে মুগুর দিয়ে পিটিয়ে তার গোপনাঙ্গ থেঁতলে দিয়ে নৃশংসভাবে খুন করেছিল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top