News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় সেনার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কাশ্মিরীদের : পারভেজ মুশারফ
Image

ভারতীয় সেনার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কাশ্মিরীদের : পারভেজ মুশারফ

ইসলামাবাদ, ১৪ নভেম্বর (হি.স.): বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন স্বয়ং পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মুশারফ। প্রাক্তন পাক প্রেসিডেন্ট কার্যত স্বীকার করে নিলেন, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে সংগ্রাম ও লড়াই করার জন্য পাকিস্তানেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে কাশ্মিরীদের। পাক রাজনীতিক ফারহাতুল্লাহ বাবর মাইক্রোব্লগিং সাইট টুইটারে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মুশারফের একটি সাক্ষাৎকারের ভিডিও আপলোড করেন, বুধবার আপলোড হওয়া ওই ভিডিওটি আলোড়ন ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে।

ওই সাক্ষাৎকার-ভিডিওটিতে প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে বলতে শোনা যায়, ‘…১৯৭৯ সালে, সোভিয়েতদের দেশ থেকে বিতাড়িত করার জন্য এবং পাকিস্তানকে সুবিধা প্রদানের জন্য আফগানিস্তানে ধর্মীয় সন্ত্রাসের যোগান আমরাই দিয়েছিলাম। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুজাহিদিনদের আমরাই নিয়ে এসেছি, আমরা তাদের প্রশিক্ষণ দিয়েছি, অস্ত্র সরবরাহ করেছি, তারা আমাদের বীর ছিল। হাক্কানী আমাদের বীর ছিল। ওসামা বিন লাদেন আমাদের বীর ছিল। সময় বদলেছে, বীর এখন ভিলেনে পরিণত হয়েছে।’ কাশ্মীর প্রসঙ্গে প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ বলেছেন, ‘…যে সমস্ত কাশ্মিরীরা পাকিস্তানে এসেছিলেন, তাদের এখানে বীরের মর্যাদা দেওয়া হয়েছিল। আমরা তাদের প্রশিক্ষণ দিয়েছিলাম এবং সমর্থনও করেছিলাম। আমদের কাছে তারা মুজাহিদিন হিসেবে বিবেচিত হয়েছিল, যারা ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করবে। তারা আমাদের বীর ছিল।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top