News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ হেপাজতে যুবকের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চাইল কংগ্রেস লিগ্যাল সেল
Image

পুলিশ হেপাজতে যুবকের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চাইল কংগ্রেস লিগ্যাল সেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ পুলিশি হেফাজতে নির্মম ও অমাণবিক নির্যাতনে ১৯ বছরের যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা জাতীয় মাণবাধিকার কমিশনকে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গঠনের দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিচার বিভাগ৷ বিচার বিভাগের চেয়ারম্যান অমৃত লাল সাহা বুধবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান৷


গত ২৪ অক্টোবর গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোর পুর থানার লকআপে চুরির দায়ে আটক ১৯ বছরের যুবক মঙ্গল দাসকে বেধড়ক মারধর করে পুলিশ ৷ তাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ চুরের দায়ে আটক ঐ যুবককে এতটাই নির্মমভাবে মারধোর করা হয় যার ফলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়৷ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১৯ বছরের তরতাজা যুবক মঙ্গল দাসের৷


ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেসের প্রদেশ বিচারবিভাগ৷ সংগঠনের চেয়ারম্যান অমৃত লাল সাহা বুধবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘটনাকে মাণবাধিকার লঙ্ঘনের অন্যতম নজির বলে অভিহিত করেন৷ বিষয়টি জাতীয় মাণবাধিকার কমিশনের অভিযোগ আকারে জানিয়েছে কংগ্রেসের বিচার বিভাগ৷ হ-মেইল মারফৎ জানানো অভিযোগ গ্রহণ করেছে জাতীয় মাণবাধিকার কমিশন৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷

মাণবাধিকার লঙ্ঘনের যেকোন ঘটনা ই-মেইল মারফৎ জাতীয় মাণবাধিকার কমিশনে জানানো যায়৷ এবিষয়ে সচেতন হওয়ার জন্য কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ বিচার বিভাগের চেয়ারম্যান সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top