News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৭০ ধারার জন্য উপত্যকায় পশ্চাদপদ পরিস্থিতি তৈরি হয়েছিল : জিতেন্দ্র সিং
Image

৩৭০ ধারার জন্য উপত্যকায় পশ্চাদপদ পরিস্থিতি তৈরি হয়েছিল : জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : ৩৭০ ধারা যে জম্মু ও কাশ্মীরের জন্য পশ্চাদমুখী পরিস্থিতি তৈরি করেছিল বৃহস্পতিবার, তা ফের মনে করিয়ে দিলেন কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, ৩৭০ ধারা থাকার ফলে বহু কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হতে হয়েছে জম্মু ও কাশ্মীরকে। এই ধারা থাকার ফলে কেন্দ্রের বাল্যবিবাহ রোধ আইন, পণবিরোধী আইন, শিক্ষার অধিকার আইন, ন্যূনতম মজুরির আইন, তিন তালাক বিরোধী বিল কার্যকর করা যায়নি। কিন্তু ৩৭০ ধারা বিলুপ্তি ফলে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ইতিমধ্যেই দুইটি এইমস গড়ার ছাড়পত্র দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি ৯টি মেডিক্যাল কলেজও গড়া হবে। আগামীদিনে আইআইটি এবং আইআইএম গড়ে তোলা হবে। অ্যাপেল, স্ট্রবেরি, চেরি পার্কও গড়ে তোলা হবে।

সন্ত্রাসবাদের জেরে জম্মু ও কাশ্মীরের পর্যটন শিল্প যে ধাক্কা খেয়েছে, তা দাবি করে জিতেন্দ্র সিং জানিয়েছেন, তিন দশকের সন্ত্রাসবাদের ফলে পর্যটন শিল্প ধাক্কা খেয়েছে। কিন্তু আগামী বছরের মধ্যে পরিস্থিতি পরিবর্তন হবে। সন্ত্রাসবাদ নির্মূল হবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top