News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসার জন্য বহিঃরাজ্যে যাওয়ার প্রবণতা কমছে, ১৫৯টি সফল নিউরো সার্জারি হয়েছে রাজ্যে : মুখ্যমন্ত্রী
Image

চিকিৎসার জন্য বহিঃরাজ্যে যাওয়ার প্রবণতা কমছে, ১৫৯টি সফল নিউরো সার্জারি হয়েছে রাজ্যে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর চিকিৎসা ক্ষেত্রে রাজ্যের ব্যাপক উন্নতি হচ্ছে৷ যার ফলে চিকিৎসার জন্য বহিঃরাজ্যে যাবার প্রবণতা দ্রুত কমেছে৷ মস্তিষ্কে অস্ত্রোপচারের মত জটিল রোগের চিকিৎসাও হচ্ছে রাজ্যে৷ যা কখনও চিন্তাই করা যেত না৷ আজ মঙ্গলবার এভাবেই স্বাস্থ্য পরিষেবার চিত্র তুলে ধরলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর দাবি, ত্রিপুরা সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির ফলে এই সময়ের মধ্যে সাফল্যও এসেছে৷


তিনি জানান, ইতিমধ্যেই ১৫৯টি নিউরো অপারেশন হয়েছে রাজ্যে৷ কমপক্ষে ৮ লক্ষ টাকার অপারেশন হচ্ছে মাত্র ৫ থেকে ১০ হাজার টাকায়৷ তিনি বলেন, নিউরো সার্জারি করার ব্যবস্থা না থাকার কারণে এতদিন রোগীদের বহিঃরাজ্যে যেতে হত৷ এই প্রবণতা বন্ধ করার জন্য বেশি টাকা দিয়ে রাজ্যে আনা হয়েছে নিউরো সার্জন৷ মুখ্যমন্ত্রীর দাবি, নতুন সরকারের এই উদ্যোগের ফলে এই সময়ের মধ্যে ১৫৯টি অস্ত্রোপচার হয়েছে৷ এর মধ্যে ১৫০টি-ই মস্তিষ্ক সংক্রান্ত জটিলতার৷ এতে রাজ্যবাসীর কমপক্ষে ১২ কোটি ৭২ লক্ষ টাকা খরচ করতে হয়নি৷


এদিন ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ স্বাস্থ্য বিমা যোজনা আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতি বছর যোগ্য ব্যক্তিরা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের এপ্রিল মাসের মধ্যে ২০ লক্ষ ৫৬ হাজার আয়ুষ্মান কার্ড করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে৷ তিনি অভিযোগ করে বলেন, শুধুমাত্র রাজনৈতিক কারণে ৮৪ হাজার পরিবারের ৩ লক্ষ ৫৬ হাজার মানুষকে বঞ্চিত করা হয়েছিল এ সংক্রান্ত সমীক্ষা থেকে৷ তাদের জন্য রাজ্যের নতুন সরকার আয়ুষ্মান ত্রিপুরা নামে একটি নতুন প্রকল্প প্রণয়ন করেছে৷ সব মিলিয়ে ২৪ লক্ষ ১৩ হাজার কার্ড হবে৷ দলমত নির্বিশেষে সকল যোগ্য লোকই এর সুযোগ পাবেন৷ ইতিমধ্যেই ৬ লক্ষ ৩৮ হাজার মানুষের আয়ুষ্মান ভারত কার্ড হয়ে গেছে৷ তিনি আশা প্রকাশ করেছেন, এপ্রিল মাসের মধ্যেই নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হবে৷


মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আরও বলেন, সিমনার মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে স্থলপথে যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবেন৷ প্রসঙ্গত তিনি উল্লেখ করেন, মাত্র ৫০০ মিটার রাস্তা এবং একটি কালভার্ট তৈরি করলেই বাংলাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন করা সম্ভব৷ এই সম্ভাবনার বিষয়টি তিনি কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরবেন বলে জানান৷ পাশাপাশি সেখানে সীমান্তহাট করার উদ্যোগও থাকবে বলে উল্লেখ করেন৷


এদিন মুখ্যমন্ত্রী বলেন, স্থানীয় লক্ষ্মীলুঙ্গা, লেম্বুছড়া ও গান্ধীগ্রামের সমন্বয়স্থল রাজারবাঁধ এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নীত করার জন্য রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে৷ স্বদেশ দর্শন প্রকল্পের মাধ্যমে এই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান৷ এদিন চা বাগানকে কেন্দ্র করে ইকো ট্যুরিজম গড়ে তোলার কথা বলেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি স্থানীয় চা উৎপাদকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের কাছ থেকে চা পাতা ক্রয় করার জন্য৷ তা ওই এলাকার অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব রাখবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top