News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির শপথ ১৬ই, ভারপ্রাপ্ত চিফ জাস্টিস হলেন শুভাশিস তলাপাত্র
Image

হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির শপথ ১৬ই, ভারপ্রাপ্ত চিফ জাস্টিস হলেন শুভাশিস তলাপাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ আগামী শনিবার ত্রিপুরা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন জাস্টিস অকিল কুরেশি৷ ওই দিন তাঁকে রাজ্যপাল রমেশ বাইশ পদ ও গোপনীতার শপথবাক্য পাঠ করাবেন৷ এদিকে, নতুন প্রধান বিচারপতির দায়িত্ব না নেওয়া পর্যন্ত ত্রিপুরা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন জাস্টিস শুভাশিস তলাপাত্র৷


বিচারপতি অকিল কুরেশির নিযুক্তি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে৷ সুপ্রিম কোর্টের কলেজিয়াম প্রথমে তাঁকে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেছিল৷ কিন্তু কেন্দ্রীয় সরকার কলেজিয়ামকে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আবেদন করেছিল৷ ফলে, কলেজিয়াম বিচারপতি আকিল কুরেশিকে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্তির জন্য সুপারিশ করে৷ কিন্তু কেন্দ্রীয় সরকার এই সুপারিশের ভিত্তিতে বিচারপতি কুরেশির নিযুক্তি নিয়ে কোনও পদক্ষেপ নিচ্ছিল না৷
এদিকে, বিচারপতি কুরেশির নিযুক্তিতে বিলম্বের কারণে গুজরাট হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন সুপ্রিমকোর্টে একটি আবেদন দাখিল করে৷ তাতে, বিচারপতি কুরেশির প্রধান বিচারপতি হিসেবে নিযুক্তিতে সুপ্রিমকোর্টের হস্তক্ষেপের আবেদন জানানো হয়৷

ওই মামলায় কেন্দ্রীয় সরকার জবাব দেওয়ার জন্য কিছু সময় চেয়ে নেয়৷ এরইমধ্যে কেন্দ্রীয় ন্যায় ও বিচারমন্ত্রক গত ৮ নভেম্বর বিচারপতি অকিল কুরেশিকে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করে৷ ত্রিপুরা হাইকোর্ট সূত্রে খবর, আগামী ১৬ নভেম্বর প্রধান বিচারপতির দায়িত্ব সমঝে নেবেন আকিল কুরেশি৷


অন্যদিকে, ত্রিপুরা হাইকোর্টের বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জয় কারোল এখন পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন৷ তিনি ত্রিপুরা ছেড়ে চলে যাওয়ার ফলে হাইকোর্টের প্রধান বিচারপতির পদ শূন্য হয়ে পড়ে৷ তাই কেন্দ্রীয় ন্যায় ও বিচারমন্ত্রক গতকাল ত্রিপুরা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দিয়েছে শুভাশিষ তলাপাত্রকে৷ পরবর্তী প্রধান বিচারপতি দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top