News Flash

  • Home
  • Uncategorized
  • জমি কেনাবেচায় দুর্নীতি দূর করে স্বচ্ছতা ফিরিয়ে আনার লক্ষ্যে ই-স্ট্যাম্পিং : রাজস্বমন্ত্রী
Image

জমি কেনাবেচায় দুর্নীতি দূর করে স্বচ্ছতা ফিরিয়ে আনার লক্ষ্যে ই-স্ট্যাম্পিং : রাজস্বমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর ৷৷ ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে ই-স্ট্যাম্পিং ব্যবস্থা চালু করা হয়েছে৷ এখন থেকে কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকেও স্ট্যাম্প সংগ্রহ করা যাবে৷ অত্যাধুনিক এই ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন ভূমি ও রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা৷ রাজ্য সরকার জমি কেনাবেচায় স্বচ্ছতা বজায় রাখতে গত মার্চমাস থেকেই ই-স্ট্যাম্পিং ব্যবস্থা চালু করা হয়েছে৷ ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কেও এই পরিষেবা চালু করা হয়েছে৷ মঙ্গলবার ভূমি ও রাজস্বমন্ত্রী এনসি দেববর্মার হাত ধরে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয় স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে৷

পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করে ভূমি রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা বলেন, জমি কেনাবেচার ক্ষেত্রে নানা কেলেঙ্কারী ও দুর্নীতির ঘটনা ঘটে থাকত৷ দেশের বিভিন্ন রাজ্যে জমি কেনাবেচার ক্ষেত্রে দুর্নীতি দূর করে স্বচ্ছতা ফিরিয়ে আনার লক্ষ্যে ই-স্ট্যাম্পিং ব্যবস্থা চালু রয়েছে৷ আমাদের রাজ্যেও মার্চমাস থেকে এই ব্যবস্থা চালু করা হয়েছে৷ এই ই-স্ট্যাম্পিং ব্যবস্থা চালুর ফলে জমি কেনাবেচার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেন ভূমি ও রাজস্বমন্ত্রী৷

কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকেও ই-স্ট্যাম্পিং ব্যবস্থা সুযোগ নেওয়া যাবে৷ সে জন্যই আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু করা হয়েছে৷ পরিষেবার সুযোগ নিতে মন্ত্রী এনসি দেববর্মা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ ই-স্ট্যাম্পিং ব্যবস্থা চালু হওয়ায় রাজ্যে জমি কেনাবেচার ক্ষেত্রে দুর্নীতি ও ভ্রষ্টাচার অনেকটাই কমানো সম্ভব হয়েছে৷ এক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনতেই রাজ্য সরকার ই-স্ট্যাম্পিং ব্যবস্থা চালু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top