News Flash

  • Home
  • Uncategorized
  • শীর্ষ আদালতের নির্দেশে তথ্য জানার অধিকারের আওতায় প্রধান বিচারপতির দফতরও

শীর্ষ আদালতের নির্দেশে তথ্য জানার অধিকারের আওতায় প্রধান বিচারপতির দফতরও

নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্য জানার অধিকারের আওতায় এল দেশের প্রধান বিচারপতির দফতরও। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। তবে প্রধান বিচারপতির অফিসের যে কোনও তথ্যই যে এর আওতায় আসবে না, তাও স্পষ্ট করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, ২০১০-এ দিল্লি হাইকোর্ট প্রধান বিচারপতির অফিস তথ্য জানার অধিকারের আওতায় পড়ছে বলে রায় দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানানো হয় সুপ্রিম কোর্টে।

নিজেদের রায়ে দিল্লি হাইকোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতির অফিস পাবলিক অথরিটির আওতায় পড়ে এবং তথ্য জানার অধিকার আইন এর ওপরে কার্যকর বলে বুধবার রায় দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়া ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বিচারপতি এনভি রামান্না, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি দীপক গুপ্তা, বিচারপতি সঞ্জীব খান্না। প্রধান বিচারপতির অফিস থেকে যে কোনও তথ্য প্রকাশ করার আগে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার মধ্যে ভারসাম্য নিয়ন্ত্রণ করতে হবে বলে নির্দেশে জানানো হয়েছে। তথ্য জানার অধিকার আইন যে কখনই প্রধান বিচারপতির অফিসের ওপর নজরদারির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারবে না বলে জানানো হয়েছে। বিচারবিভাগের স্বাধীনতা যাতে খণ্ডিত না হয়, সেদিকেও দৃষ্টি রাখতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top