News Flash

  • Home
  • Uncategorized
  • গৌরনগরে পানীয় জলের দাবীতে পঞ্চায়েত অফিসে তালা, উপপ্রধানের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ মহিলাদের
Image

গৌরনগরে পানীয় জলের দাবীতে পঞ্চায়েত অফিসে তালা, উপপ্রধানের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ মহিলাদের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১১ নভেম্বর৷৷ গৌরনগর ব্লকের ইছবপুর পঞ্চায়েতে পানীয় জলের তীব্র সংকট চলেছে৷ রাববার আবেদন নিবেদন করেও ইতিবাচক সাড়া পাচ্ছে না গ্রামবাসী৷ প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া হলেও তৃষ্ণা মেটানোর জল পাচ্ছেন না তারা৷ সে কারণেই সোমবার পঞ্চয়েত অফিসে পঞ্চায়েত সচিবকে তালাবন্দি করে রেখে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসী৷


কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে ইছবপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে পঞ্চায়েত সচিবকে অফিসের ভিতরে রেখে পঞ্চায়েত অফিস তালাবন্দি করে দেয় সকাল এগারোটায়৷ এগারো আসন বিশিষ্ট ইছবপুর গ্রাম পঞ্চায়েতের আটজন সদস্য হলো বিজেপি দলের এবং তিনজন সদস্য হলো কংগ্রেস দলের৷ দীর্ঘদিন ধরেই গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের তীব্র সংকট রয়েছে বলে গ্রামবাসীরা জানান৷ গ্রামবাসীরা কয়েকবার পঞ্চায়েত সচিব, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানকে মৌখিক ও লিখিতভাবে জানালেও কোনো হেলদোল নেই৷ উল্টো পঞ্চায়েতের উপপ্রধান নবেন্দু দেব গ্রামের মহিলাদের সাথে অশালীন আচরণ করছে এমনকি গ্রামের মহিলাদের পুলিশের হুমকিও দিয়েছেন৷


এছাড়াও উপপ্রধান নবেন্দু দেব গ্রামের মহিলাদের বলে যে, কিছু হলেই পঞ্চায়েত অফিসে আসার প্রয়োজন নেই৷ গত দুর্গাপূজার পরে গ্রামের মহিলারা পঞ্চায়েত অফিস তালাবান্দি করেছিল পানীয় জলের দাবিতে৷ যদিও সেই সময় মহিলাদের বলা হয়েছিল কালীপুজোর পরই সমস্যার সমাধান হবে কিন্তু আজ অব্দি হয়নি৷ অথচ এই পঞ্চায়েত এলাকায় পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্ট একটি থাকার পরও নিজ পঞ্চায়েত এলাকায় পানীয় জল না দিয়ে পাশ্ববর্তী ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতে অবৈধভাবে পানীয় জল সরবরাহ করা হচ্ছে৷


গ্রামবাসীরা আরোও বলেন যে, উপপ্রধান নবেন্দু দেব প্রকাশ্যেই বলেছন যে, কংগ্রেসী এলাকায় জল দেওয়া যাবে না৷ পঞ্চায়েত অফিস তালাবন্দির খবর পেয়ে পঞ্চায়েতের কংগ্রেস দলের সদস্য জয় সিনহা ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের আন্দোলনে যোগ দেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেন৷ অবিলম্বে পানীয় জলের স্থায়ী সমস্যা সমাধানের ব্যবস্থা করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top