News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপালের সিদ্ধান্তে নিন্দায় মুখর কংগ্রেস-বামেরা
Image

রাজ্যপালের সিদ্ধান্তে নিন্দায় মুখর কংগ্রেস-বামেরা

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করার জন্য রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সিদ্ধান্তের নিন্দায় মুখর হলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। পাশাপাশি রাজ্যপালের নিন্দায় সরব সিপিআই(এম)।

মঙ্গলবার ট্যুইট করে রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে গণতন্ত্র এবং সংবিধান নিয়ে উপহাস করেছেন রাজ্যপাল কোশিয়ারি। পাশাপাশি সংবিধান বিরুদ্ধ কাজ করেছেন রাজ্যপাল বলে জানিয়েছেন তিনি। অপর এক ট্যুইটবার্তায় তিনি লিখেছেন, ‘কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচনের আগে জোট হওয়া বিজেপি-শিবসেনাকে ডাকা উচিত ছিল রাজ্যপালের। দ্বিতীয় বৃহত্তম জোট হিসেবে এনসিপি-কংগ্রেসকে ডাকতেই পারতেন তিনি।’

রাজ্যপালের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, ‘মহারাষ্ট্রে মঙ্গলবার রাত ৮টা ৩০মিনিট পর্যন্ত এনসিপি-কে সরকার গড়ার সময় দিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু তাঁর আগেই তিনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন। যা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’ ১৯৯৪ সালের এসআর বোমমাই মামলার প্রসঙ্গ তুলে ধরে বর্ষীয়ান এই বামপন্থী জানিয়েছেন, সরকারের সংখ্যাগরিষ্ঠ প্রমাণের একমাত্র স্থান হচ্ছে সংসদ বা বিধানসভার আস্থাভোট। কিন্তু সেই পদ্ধতির ধারে কাছে না গিয়ে কি করে রাজ্যপাল শাসনের সুপারিশ করলেন রাজ্যপাল। তিনি আরও জানিয়েছেন, ‘বিজেপি-কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবিধানকে লঙ্ঘন করে এমন সিদ্ধান্ত নেঅয়া হয়েছে। বলা ভাল সংবিধানকে হত্যা করা হয়েছে।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top