News Flash

  • Home
  • Uncategorized
  • শিবসেনার তরফ থেকেই হবে মুখ্যমন্ত্রী, ফের দাবি উদ্ধবের
Image

শিবসেনার তরফ থেকেই হবে মুখ্যমন্ত্রী, ফের দাবি উদ্ধবের

মুম্বই, ১২ নভেম্বর (হি.স.) : শিবসেনার তরফ থেকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হবে মহারাষ্ট্রে। রাষ্ট্রপতি শাসন রাজ্যে জারি হওয়ার পরও আশা ছাড়তে নারাজ উদ্ধব ঠাকরে এমনই দাবি করেছেন।

মুম্বইয়ের মালাডে রিট্রিট হোটেলে দলীয় বিধায়কদের উদ্দেশ্য করে শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে জানিয়েছেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলেও চিন্তার কোনও কারণ নেই। এখনও সময় রয়েছে। শিবসেনার তরফ থেকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হবে। রাজ্যে সরকার গঠন করার ক্ষমতা রয়েছে শিবসেনার। সরকার গঠনের জন্য কংগ্রেস-এনসিপির সঙ্গে আলোচনা চলছে। দলীয় বিধায়কদের কোনও রকমের চিন্তা না করার কথা বলেছেন তিনি। যাবতীয় দায়িত্ব তিনি নিজের হাতে তুলে নিয়েছেন বলে জানিয়েছেন উদ্ধব ঠাকরে।

শিবসেনার ভাস্কর যাদব জানিয়েছেন, দলের যাবতীয় রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন উদ্ধব ঠাকরে। তিনি যা সিদ্ধান্ত নেবেন দল তাঁকে সমর্থন করে সেই ভাবেই চলবে। উল্লেখ করা যেতে পারে ঘোর সংকটে মহারাষ্ট্র, এনসিপি-র ডেডলাইন শেষের আগেই জারি করা হল রাষ্ট্রপতি শাসন। মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন রাজ্যপাল ভগত্‍ সিং কোশিয়ারি। এ ব্যাপারে কেন্দ্র সরকারকে রিপোর্টও পাঠান রাজ্যপাল। এরপরই মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শেষমেশ রাজ্যপালের সুপারিশে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top