News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানের বিকানের-এ গাড়ি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ৭ জনের
Image

রাজস্থানের বিকানের-এ গাড়ি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ৭ জনের

বিকানের, ১২ নভেম্বর (হি.স.): রাজস্থানের বিকানের জেলায় যাত্রীবোঝাই গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৭ জনের| ভয়াবহ দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন| মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বিকানের জেলার দেশনোক থানা এলাকায়| এএসপি (গ্রামীণ) সুনীল কুমার জানিয়েছেন, মঙ্গলবার সকালে দেশনোক এবং পলানার মাঝে একটি গাড়ি এবং ট্রাকের সংঘর্ষ হয়| সংঘর্ষ এতটাই তীব্র ছিল গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জন মহিলা এবং ৩ জন পুরুষের| পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরও একজন মহিলার মৃত্যু হয়| পাশাপাশি গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে|

এএসপি জানিয়েছেন, মঙ্গলবার সকালে রামদেবরা থেকে দেশনোক ফিরছিলেন গাড়ির যাত্রীরা| সকাল পাঁচটা নাগাদ দেশনোকের কাছে গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান, পরে দুর্ঘটনাস্থলে আসে পুলিশ| পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের, পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়| মৃতদের নাম হল-গাড়ির চালক কিশন সিং, বাবলু কানওয়ার, বিন্দু কানওয়ার, করণ সিং, শবণ শর্মা, বাকি দু’জনের নাম জানা যায়নি| আহত ৫ জনের মধ্যে ৩ জনের নাম হল-সুরেশ, জগদীশ এবং বমেশ|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top