News Flash

  • Home
  • Uncategorized
  • ১৯.৫ মিনিটে ২২.৫ কিলোমিটার রাস্তা অতিক্রম, দিল্লিতে গ্রিন করিডরে হার্ট নিয়ে হাসপাতালে অ্যাম্বুলেন্স
Image

১৯.৫ মিনিটে ২২.৫ কিলোমিটার রাস্তা অতিক্রম, দিল্লিতে গ্রিন করিডরে হার্ট নিয়ে হাসপাতালে অ্যাম্বুলেন্স

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): ইচ্ছে এবং উদ্যোগ থাকলে, অসম্ভব কোনও কিছুই নয়। আবারও তা প্রমাণিত হল। দিল্লির ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ভীষণ দরকার ছিল তরতাজা একটা হার্ট। পাওয়াও গেল, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়। কিন্তু আনা হবে কী করে? অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে মঙ্গলবার ভোররাতে বিমানে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয় হার্ট। এরপর সহায় হয় দিল্লি পুলিশ।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির ওখলার ফর্টিস হাসপাতাল পর্যন্ত গ্রিন করিডর তৈরি করা হয়। হার্ট উঠল অ্যাম্বুলেন্সে, সামনে দু’টো পাইলট কার আর মোটরবাইক। ততক্ষণে ফোন চলে যায় মোড়ে মোড়ে ট্রাফিক সার্জেন্টদের কাছে। তাঁরা সব সিগন্যাল সবুজ করালেন, দাঁড়িয়ে থেকে নিশ্চিত করলেন অ্যাম্বুলেন্সের অবাধ-গতি। দ্রুত বেগে ছুটে ১৯.৫ মিনিটে ২২.৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে গন্তব্যে পৌঁছয় অ্যাম্বুলেন্স।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top