News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের সরকার গঠনে জটিলতা কাটাতে উদ্ধব ও সোনিয়ার ফোনে কথা
Image

মহারাষ্ট্রের সরকার গঠনে জটিলতা কাটাতে উদ্ধব ও সোনিয়ার ফোনে কথা

মুম্বই, ১১ নভেম্বর(হি.স.) : মহারাষ্ট্রের রাজনীতি কোন পথে যাচ্ছেে, তা এখনও স্পষ্ট নয়। তবে এর মধ্যেই কথা হল শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। সোমবার সন্ধ্যায় দুই রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ফোনে কথা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বাইরে থেকে সমর্থন দিতে রাজি হয়েছেন সোনিয়া গান্ধী।

শিবসেনা মাত্র ৫৬ জন বিধায়ক নিয়ে সরকার গড়ার পথে এগিয়েছে। তাঁদের সঙ্গী হতে পারে এনসিপি। আর বাইরে থেকে সমর্থন দিতে পারে কংগ্রেস। কংগ্রেসের সমর্থন না পেলে কোনওভাবেই মহারাষ্ট্রে সরকার গঠন করতে পারবে না কেউ এটা প্রথম থেকেই স্পষ্ট। তাই সোনিয়ার গান্ধীকে ফোন করলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে।

কংগ্রেসের সমর্থন ছাড়া মহারাষ্ট্রে বিজেপি বিরোধী সরকার গঠন করা সম্ভব নয়। এদিকে কংগ্রেস শিবসেনাকে সমর্থন দেবে কিনা অথবা কীভাবে সমর্থন দেবে তাই নিয়ে দোটানা রয়েছে। শিবসেনার সঙ্গে বৈঠক ইতিমধ্যে হয়ে গিয়েছে।

অন্যদিকে এনসিপি নেতা অজিত পাওয়ার দাবি করেছেন মহারাষ্ট্রে বিজেপি বিধায়কেরা দল বদলে রাজি আছেন। তাঁর দাবি, ইতিমধ্যে সাতজন বিজেপি বিধায়ক নতুন জোটে যোগ দিতে পারেন বলেও দাবি করেছেন অজিত। তবে সব মিলিয়ে মহারাষ্ট্রের সরকার গঠনের প্রক্রিয়া যে ফের একবার জমে উঠেছে তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top