News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ সম্পর্কের জেরে গায়ে আগুন দিলেন গৃহবধূ
Image

অবৈধ সম্পর্কের জেরে গায়ে আগুন দিলেন গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ পরকীয়া প্রেমে আসক্ত হয়ে দুই সন্তানের জননী গৃহবধূর উপর অত্যাচার৷ অত্যাচারের জ্বালা সহ্য করতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়৷ বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঐ গৃহবধূ৷ গৃহবধূর নাম স্বর্ণালী দেব পাল, স্বামী পিন্টু পাল৷ বাড়ি কুমারঘাটের পূর্বকাঞ্চনবাড়ি এলাকায়৷


গত বৃহস্পতিবার শ্বশুড়, শাশুড়ি ও স্বামীর অত্যাচার এবং পরবর্তী সময়ে কেরোসিনের ড্রাম এগিয়ে দিয়ে আত্মহত্যার প্ররোচনা দেয় পরকীয়া প্রেমে আসক্ত স্বামী পিন্টু পাল৷ এক পর্যায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় গৃহবধূ এমনি অভিযোগ গৃহবধূর ভাই রাহুল দেবের৷ গৃহবধূর ৮০ শতাংশ দেহ পুড়ে যায়৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ স্বামীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী এলাকাবাসীর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top