News Flash

  • Home
  • Uncategorized
  • মজদুর সংঘের উদ্যোগে আগরতলায় আলোচনাসভা
Image

মজদুর সংঘের উদ্যোগে আগরতলায় আলোচনাসভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ বিজেপি দলের অন্যতম পথ প্রদর্শক দত্তপন্থ ঠেংড়ীর জন্মশতবর্ষ উদ্যাপনের অঙ্গ হিসেবে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে রবিবার আগরতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ দত্তপন্থ ঠেংড়ী জন্ম শতাব্দী সমারোহে সমিতি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রবিবার আগরতলায় এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়৷ আলোচনাচক্রে প্রধান এক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷

আলোচনায় অংশ নিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, দত্তপন্থ ঠেংড়ী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, কল্যান আশ্রম, বিদ্যার্থী পরিষদ, কর্মচারী সংঘ গড়ে তুলেছেন৷ তিনি তার বুদ্দিমত্তাকে সর্বত্র সঠিকভাবে কাজে লাগিয়েছেন৷ মেধা ও দেহ প্রত্যয়কে কাজে লাগিয়ে ভারতবর্ষের কৃষ্টি সংসৃকতির ভাবধারাকে এগিয়ে নিয়ে যাবার জন্য কাজ করে গেছেন৷ আমরা আজ যে ভারতবর্ষ দেখছি সেই ভারতবর্ষের রূপরেখা তৈরীর কারিগড়দের মধ্যে দত্তপন্থ ঠেংড়ী ছিলেন অন্যতম৷

তিনি ছিলেন একজন রাষ্ট্রপুরুষ৷ তিনি বেশকিছু সংখ্যক বইও লিখে গেছেন৷ ওইসব বই আমাদের জীবনধারা ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা করার দিক নির্দেশ করে গেছেন৷ তখন এক মহামানবের জন্ম শতবর্ষ পালন করা হচেছ৷ ভারতীয় মজদুর সংঘ এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার সাংসদ প্রতিমা ভৌমিক তাদেরকে অভিনন্দন জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top