News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী , উপমুখ্যমন্ত্রী ও সাংসদ
Image

স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী , উপমুখ্যমন্ত্রী ও সাংসদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ অযোধ্যা মামলার সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাংসদ প্রতিমা ভৌমিকও এই রায়ে অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন৷ সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাও৷


আজ এক ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রামমন্দির নির্মাণে সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি এবং আমাদের প্রত্যেকেরই এই রায় গ্রহণ করা উচিত৷ তিনি সমস্ত জাতির কাছে শান্তি ও সম্প্রীতি এবং সামাজিক সুস্থিতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, এই ঐতিহাসিক রায় সামাজিক মোড়কে ভারতকে আরও শক্তিশালী করবে৷ তিনি এই রায়ের জন্য সমগ্র ভারতবাসীকে অভিনন্দন জানিয়েছেন৷


সাংসদ প্রতিমা ভৌমিক অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে বলেন, দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটেছে আজ৷ সুপ্রিম রায়কে স্বাগত জানাচ্ছি৷ তিনি বলেন, এই রায় দেশের একতা ও অখণ্ডতাকে প্রতিষ্ঠিত করবে৷ তিনি সমগ্র দেশবাসীকে এই রায় মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন৷ তিনি বলেন, সুপ্রিমকোর্টের রায়কে সম্মান জানানো উচিত৷ তাই সকলের প্রতি তিনি আবেদন রাখেন, শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় রাখতে৷


এদিকে, ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাও সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানিয়ে ভারতবাসীকে অভিনন্দিত করেছেন৷ তিনি বলেন, দীর্ঘ সময় ধরে অযোধ্যা মামলা সুপ্রিমকোর্টে বিচারাধীন ছিল৷ আজ অপেক্ষার অবসান হয়েছে৷ রাম জন্মভূমিতেই নির্মাণ হবে রামমন্দির, সুপ্রিমকোর্টের রায়ে তাতে সিলমোহর পড়েছে বলে মন্তব্য করেন তিনি৷ উপমুখ্যমন্ত্রী এই রায়ের পরিপ্রেক্ষিতে সকলকে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top