News Flash

  • Home
  • Uncategorized
  • জেলের ভিতর ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা
Image

জেলের ভিতর ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ শুক্রবার সকালে কৈলাসহর জেলা কারাগারের ভিতরে কারাগারের কয়েদী অতনু সিনহা ফেনাইল জাতীয় বিষ পান করে অসুস্থ হয়ে পরে৷ সঙ্গে সঙ্গেই জেল কর্তৃপক্ষ অতনু সিনহাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান৷

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর অতনু সিনহা ভালবাসা ফিরিয়ে পেতে প্রেমিকা তথা দুই সন্তানের জননী অস্মিতার বাড়ির সামনে ধর্নায় বসেছিল৷
অস্মিতার পরিবার থেকে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ কলে পুলিশ ধর্না মঞ্চ থেকে অতনু সিনহাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত অতনুকে ১৪ দিনের জেল হাজতে পাঠায়৷ জেলে যাবার পর অতনু সব ধরনের খাবার বন্ধ করে অনশন শুরু করে দেয়৷ অনশন চলাকালীন অতনু অসুস্থ হয়ে পড়েছিল৷ পরবর্তী সময়ে অতনুর পরিবারের সদস্যরা জেলে অতনুর সঙ্গে দেখা করে খাওয়ার অনুরোধ করলে অতনু খাওয়া শুরু করেছিল৷


এরপর আজ সকালে হঠাৎ অতনু ফেনাইল খেয়ে ফেলে৷ সঙ্গে সঙ্গে আর জি এম হাসপাতালে নিয়ে আসলে অতনুর অবস্থা মারাত্মক আকার ধারণ করে৷ সেখানে থেকে তাকে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করে হয়৷ অতনু সংজ্ঞাহীন হয়ে পড়ে৷ বর্তমানে সে পুলিশী হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজনরা হাসপাতালে ছুটে যান৷ প্রশ্ণ উঠতে শুরু করেছে কিভাবে সে পুলিশী হেফাজতে ফিনাইল খেয়ে ফেলল৷ পুলিশী নজরদারি থাকা সত্বেও এই ধরনের ঘটনায় নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ জেল কর্তৃপক্ষের ভূমিকা ঘিরেও যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top