News Flash

  • Home
  • Uncategorized
  • যোগেন্দ্রনগরে ট্রেনের ধাক্কায় নিহত মহিলা
Image

যোগেন্দ্রনগরে ট্রেনের ধাক্কায় নিহত মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ ফের ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে৷ ২৪ ঘন্টার মধ্যে এই নিয়ে ত্রিপুরায় রেল লাইনের ধরে দুইটি মৃতদেহ উদ্ধার হয়েছে৷ আজ সকালে সম্ভবত কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের ধাক্কায় শহরতলীর মলয়নগরের বাসিন্দা ধীরেন্দ্র দাসের স্ত্রী সীতা দাসের(৪৮) মৃত্যু হয়েছে৷ স্থানীয় জনগণ তার মৃতদেহ দেখে থানায় খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জি বি হাসপাতালে পাঠিয়ে দেয়৷


মৃতার স্বামীর বক্তব্য, সম্ভবত ভোরে কীর্তন শেষে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনাটি ঘটেছে৷ প্রাতঃ ভ্রমণকারী জনৈকা মহিলা জানিয়েছেন, রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ওই মহিলাকে পরে থাকতে দেখে স্থানীয়দের ডাক দেই৷ স্থানীয় জনগণ ছুটে এসে মহিলাকে রেল লাইনের ধারে পরে থাকতে দেখে পুলিশে খবর দেন৷ তিনি জানান, ওই মহিলার সারা শরীরে প্রচুর আঘাতের চিহ্ণ রয়েছে৷ তাতে স্পষ্ট, রেল লাইনের ধার দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবসত ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েছেন৷ ফলে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে৷


এদিকে, খবর পেয়ে মৃতার স্বামী ধীরেন্দ্র দাস ছুটে আসেন৷ তিনি জানান, মলয়নগর ৯৯ টিলায় ভোর কীর্তন করতে গিয়েছিলেন তার স্ত্রী৷ ফেরার পথে সম্ভবত ওই দুর্ঘটনায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে৷ এদিকে, খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জি বি হাসপাতালে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় তদন্ত হবে৷ রেলের ধাক্কায় মহিলার মৃত্যু হয়েছে, নাকি তার মৃত্যুর পেছনে অন্য রহস্য রয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা সম্ভব হবে৷ প্রসঙ্গত, গতকাল সকালে রেল লাইনের উপর এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ এভাবে রেল লাইনের ধারে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top