News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিশ্রুতির খেলাপ বুঝেছেন মানুষ তাই ষড়যন্ত্র বাদলের বিরুদ্ধে : মানিক সরকার
Image

প্রতিশ্রুতির খেলাপ বুঝেছেন মানুষ তাই ষড়যন্ত্র বাদলের বিরুদ্ধে : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ পূর্ত দপ্তরের আর্থিক ঘোটালা নিয়ে বাম জমানার পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর বিরুদ্ধে যখন আইনত ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে তখন থেকে নীরবতাই প্রদর্শন করে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ কিন্তু, শেষ পর্যন্ত মহান নভেম্বর বিপ্লবের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে টাউন হলে হল সভায় বাদল চৌধুরী ইস্যুতে মানিক সরকার বিজেপি জোট সরকারের বিরুদ্ধে সূর চড়ালেন৷ মানিক বাবুর অভিযোগ, প্রতিশ্রুতির খেলাপ বুঝেছেন মানুষ তাই ষড়যন্ত্র হয়েছ বাদল চৌধুরীর বিরুদ্ধে৷


মানিক সরকার বলেন, বিজেপি জোট সরকার প্রতিশ্রুতির খেলাপ করেছে৷ একেবারে ৯০ ডিগ্রি না ১৮০ ডিগ্রি ঘুরে যাচ্ছে, মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে৷ তাই ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে৷ তাদের টার্গেট কমিউনিস্টরা৷ কমিউনিস্টদের যেসব শক্ত ঘাটি রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ, কেরালা, ত্রিপুরা৷ পশ্চিমবঙ্গে একভাবে করছে, কেরালায় অন্যভাবে করছে৷


সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার আরও বলেন, ত্রিপুরায় সরকার দখল করার পরও সন্তুষ্টি নেই৷ বাদল চৌধুরীর বিরুদ্ধে কিসের মামলা এটা৷ ২০০৮ সালে এই ত্রিপুরাতে যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা করতে হবে৷ কাঠের সেতুগুলি পাকা করতে হবে৷ শুধু আগরতলায় বসে সরকার চালানো না, প্রশাসনকে গ্রামে গঞ্চে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে৷ সুকল বাড়ছে, কলেজ বাড়ছে, হাসপাতাল বাড়ছে৷ উন্নয়নের স্বার্থে যেসব সংস্থাগুলি সরকারের সাথে যুক্ত ছিল সেগুলির পরিকাঠামো গড়ে তোলার প্রয়োজন পড়েছিল৷ বহু লড়াইয়ের পর কেন্দ্রের কাছ থেকে টাকা পাওয়া যায়৷ কেন্দ্র টাকা ভাগ করে দেয়৷ প্রথম টাকা খরচ করার পর ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার পর পরের কিস্তির টাকা দেওয়া হয়৷ নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা খরচ না করতে পারলে সমস্যা হয়৷ এই পরিস্থিতিতে পূর্ত দপ্তর এতগুলি কাজ করার মতো অবস্থায় ছিলনা৷


মানিক সরকার বলেন, আমাদের রাজ্যের বাইরে যেসব সংস্থা রয়েছে সেগুলিকে আনতে হবে৷ এইরকম কঠিন পরিস্থিতির মধ্যে স্বাভাবিক যে দর আছে কাজের তার থেকে বেশী দিতে হয়েছে৷ ওই সময় রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ মারাত্মক ছিল৷ তখন বাইরের সংস্থা এখানে কাজ করতে আসত না৷ তৎকালীন মুখ্যসচিব ভি তুলসীদাস বিভিন্ন রাজ্যে গিয়ে সংস্থাগুলির সাথে কথা বলে অনুরোধ করে রাজ্যে কাজ করার জন্য ডাকেন৷ অনেক সংস্থাই আসতে চায়নি৷ এইরকম পরিস্থিতিতে সাধারণ যে দর রয়েছে তার থেকে বেশী দর না দিলে তারা তো এখানে কাজ করতে আসবেন না৷ আর তখন তাই করা হয়েছে৷
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, বাদল বাবুকে ডেকেছে পুলিশ৷ তিনি গিয়েছেন৷ তদন্তে সহায়তা করার চেষ্টা করেছেন৷ ২০০৮ এর ঘটনা ২০১৯ এ জানতে চাওয়া হয়৷ বাদলবাবুতো আর জাতিস্বর না, কি করে বলবেন সমস্ত কিছু৷ তিনি পুলিশকে সমস্ত কিছু খুলে বলেছেন৷ তারপরও এফআইআর করা হয়েছে৷ গ্রেপ্তার করার জন্য গোটা রাজ্যে কি কান্ডই না ঘটানো হল৷ আগাম জামিনের জন্য বাদলবাবু আদালতে আর্জি জানান৷ তাতে কিছু সময় অতিবাহিত হয়েছে৷ এইজন্য বাদল চৌধুরীকে কিছুদিন আত্মগোপনে থাকতে হয়েছে৷


মানিক সরকার বলেন, বাদল চৌধুরীকে কে চিনেন না৷ তিনি ছাত্র আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, পার্টির সংগঠক, সাংসদ, বিধায়ক তারপর মন্ত্রী৷ কুড়ি বছর টানা মন্ত্রী৷ তাঁর গায়ে কালির ছিটে দেওয়ার কোন ঘটনা কেউ উল্লেখ করতে পারবেন না৷ একটা সরকার কতটা অমানবিক হলে এমন একটা কাজ করতে পাড়ে, প্রশ্ণ মানিক সরকারের৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top