News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়েকে বিপথে ঠেলে রুজির ধান্দায় মা-বাবা পর্দা ফাঁস করল জনতা
Image

মেয়েকে বিপথে ঠেলে রুজির ধান্দায় মা-বাবা পর্দা ফাঁস করল জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ কথায় আছে লোভে পাপ৷ আর এই লোভের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে তা হয়তো এই সভ্য সমাজের কারো জানা নেই৷ সামাজিক অবক্ষয় কোথায় গিয়ে ঠেকেছে তা ফের একবার প্রমান করে দিল রাজধানী লাগোয়া পশ্চিম প্রতাপগড় জনকল্যাণ সংঘ সংলগ্ণ এলাকার ঘটনা৷


ঘটনার বিবরণে জানা যায় জনকল্যাণ সংঘ এলাকায় বেশ কয়েক বছর ধরে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়েকে নিয়ে এক বাড়িতে ভাড়া থাকতো এক দম্পতী৷ ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ঐ মেয়ের বাবা কেটারিং এর কাজ করে৷ আর মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো৷ অভাব অনটনের সংসার তাও মেয়েকে নিয়ে ভালোই চলছিল৷ এরই মধ্যে অধিক অর্থ উপার্জনের লোভ জন্ম নেয় দম্পতির মনে৷ তাই বিগত বেশ কয়েকমাস ধরে নিজের ভাড়া ঘরে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়েকে দিয়ে অসামাজিক কাজ করাতে থাকে৷
প্রতিদিন এক যুবক এই ভাড়া ঘরে আসে৷ আর দিনের পর দিন দরিদ্র থেকে দম্পতী ক্রমশ বিত্তশালী হয়ে উঠতে থাকে৷ বিষয়টি নজরে আসে বাড়ির মালিক ও এলাকাবাসীদের৷ তারা লক্ষ্য করে প্রতিদিন এক যুবক দম্পতির ভাড়া ঘরে আসে৷ বৃহস্পতিবার এলাকাবাসীরা ওত পেতে বসে৷ তখন তারা দেখতে পায় প্রতিদিনের ন্যায় এক যুবক দম্পতির ঘরে প্রবেশ করেছে৷ এবং ঘরের দরজা বন্ধ করে দিয়েছে৷ তখন স্থানীয়রা দম্পতির ভাড়া ঘরের দরজায় গিয়ে ঘরের দরজা খোলার জন্য বলে৷

ঘরের দরজা খুলতের এই ঘটনা প্রকাশ্যে আসে৷ দম্পতির ঘরে আসা যুবক নগ্ণ অবস্থায় খাটের নিচে ঢুকে পরে৷ আর ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ঐ ছাত্রী তরিঘড়ি বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয়৷ তখন স্থানীয়রা ঐ যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এবং দম্পতিকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বলে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মহল এই ঘটনার জন্য ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ছাত্রীর মা-বাবাকে দায়ি করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top