News Flash

  • Home
  • Uncategorized
  • ৯২ তম জন্মবার্ষিকী লালকৃষ্ণ আডবাণীর : লৌহপুরুষকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতির
Image

৯২ তম জন্মবার্ষিকী লালকৃষ্ণ আডবাণীর : লৌহপুরুষকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): লৌহপুরুষ হিসেবে পরিচিত বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুধু প্রধানমন্ত্রীই নন, ৯২ তম জন্মবার্ষিকীতে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু এবং বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা প্রমুখ| টুইট করে লালকৃষ্ণ আডবাণীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও|

১৯২৭ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী| শুক্রবার, ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে লৌহপুরুষকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইট করে শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বিদ্বান, রাজনীতিক এবং অন্যতম সম্মানীয় নেতা, ভারতীয় নাগরিকদের ক্ষমতায়নের ক্ষেত্রে শ্রী লালকৃষ্ণ আডবাণীজীর অবদান চিরকাল মনে রাখবে ভারত| জন্মদিনে, আডবাণীজী হার্দিক শুভেচ্ছা এবং তাঁর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি|’ টুইট করে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শুক্রবার সকালে লৌহপুরুষ লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর সঙ্গেই আডবাণীর বাসভবনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু এবং বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা প্রমুখ| আডবাণীর বাসভবনে বেশ কিছু সময় কাটান তাঁরা|

৯২ তম জন্মবার্ষিকীতে লালকৃষ্ণ আডবাণীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| শুক্রবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘লালকৃষ্ণ আডবাণীজীর জন্মদিনের শুভেচ্ছা জানাই| সুস্থ থাকুন, ভালো থাকুন|’ উল্লেখ্য, ১৯২৭ সালের ৮ নভেম্বর করাচিতে (বর্তমান পাকিস্তান) জন্মগ্রহণ করেছিলেন লালকৃষ্ণ আডবাণী| প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের সপ্তম উপ-প্রধানমন্ত্রী ছিলেন তিনি|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top