News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে হাহাকার বাণে বিদ্ধ বিজেপি ও সারা ভারত কিষান সভা
Image

রাজ্যে হাহাকার বাণে বিদ্ধ বিজেপি ও সারা ভারত কিষান সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ হাহাকার বাণে বিদ্ধ বিজেপি ও সারা ভারত কিষান সভা৷ গ্রামে হাহাকার শুরু হয়েছে৷ সারা ভারত কিষান সভার এই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছে বিজেপি৷ আজ সাংবাদিক সম্মেলনে কিষান সভার রাজ্য সম্পাদক নারায়ণ কর অভিযোগ করেন, ১৯ মাসে ত্রিপুরায় গ্রামাঞ্চলে হাহাকার শুরু হয়েছে৷ কারণ, কাজ ও খাদ্যের অভাবে মানুষ ভুগছেন৷ এই অভিযোগের খণ্ডন করে বিজিপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য পাল্টা নিশানা করে বলেন, সিপিএমে হাহাকার শুরু হয়েছে৷ কারণ, দুর্নীতি ও কেলেঙ্কারির জন্য বাদল চৌধুরীর আরও অনেকেই ধরা পড়বেন, তা নিশ্চিত হয়ে গেছে৷ তাঁর দাবি, সিপিএম কর্মীরাও সমস্ত দুর্নীতির প্রমাণ সামনে আনছেন৷ ফলে, কেউ পার পাবেন না, সে-কথা নারায়ণ কর বাবুরা বুঝে গেছেন৷


আজ নারায়ণ কর বলেন, রাজ্যে সরকার পরিবর্তনের ১৯ মাসে মানুষের নাভিশ্বাস উঠে গেছে৷ তাঁর অভিযোগ, ২০০ দিন রেগার কাজের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন গড়ে ৩৫ দিন কাজ হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ৩৪০ টাকা মজুরির প্রতিশ্রুতিও পূরণ হয় নি৷ কারণ রেগে শ্রমিকরা ১৭৯ টাকা করে মজুরি পাচ্ছেন৷ তাঁর কথায়, আগে মানুষ রাবার বাগান, ফলের বাগান, সবজি বাগানে কাজ করে যায় করতেন৷ কিন্তু, এখন উদ্যান পালনে কোন কাজ হচ্ছে না৷ ফলে, মানুষের যায় কমে গিয়েছে৷ তিনি অভিযোগ তুলে বলেন, অমানবিকভাবে বার্ধক্য ভাতা, সামাজিক ভাতা বহু মানুষের বন্ধ করে দেওয়া হয়েছে৷ ব্লক অফিস ডেকে নিয়ে গিয়ে অযথা হয়রানি করা হয়েছে৷ সবকিছু মিলিয়ে গ্রামাঞ্চলে হাহাকার শুরু হয়েছে৷ কারণ গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়েছে, দাবি করেন তিনি৷


কিষান সভার এই এই সমস্ত অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছে বিজেপি৷ দলের প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচাযর্ে্যর কথায়, এখন সিপিএমে হাহাকার শুরু হয়েছে৷ কারণ, দুর্নীতি ও কেলেঙ্কারির জন্য বাদল চৌধুরীর পর আরো অনেকেই ধরা পড়বেন তা নিশ্চিত হয়ে গেছে৷ শুধু তাই নয়, নারায়ণবাবুরাও ধরা পড়তে চলেছেন, তাও তাঁরা বুঝে গেছেন৷ নবেন্দুবাবু বলেন, সিপিএম পার্টির ঘনিষ্ঠরাই সমস্ত দুর্নীতি ও কেলেঙ্কারির প্রমান রাজ্য সরকারের হাতে তুলে দিচ্ছেন৷ তাই, ওই পার্টির এখন বেহাল অবস্থা হয়েছে৷


নবেন্দুর বক্তব্য, ভাতা বন্ধের অভিযোগ সম্পূর্ণ অসত্য৷ কারণ, ৯ হাজার ভুয়ো বার্ধক্য ভাতা চিহ্ণিত হয়েছে৷ তাঁর কটাক্ষ, সারা ভারত কিষান সভা দিশেহারা হয়ে পড়েছে৷ কারণ, কৃষকরাই এখন তাঁদের পাশে থাকতে চাইছেন না৷ তিনি বলেন, কিষান সভা কৃষকদের মাঠ থেকে তুলে এনে রাস্তায় দাঁড় করিয়েছিল৷ তাঁদের ফের মাঠে ফিরিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, সহায়ক মূল্যে ধান ক্রয় এবং কেন্দ্রীয় সরকারের কৃষক কল্যাণ প্রকল্পে কৃষকরা দারুণভাবে উপকৃত হয়েছেন৷ নবেন্দুবাবু আজ বিদ্রুপের সুরে বলেন, সারা ভারত কিষান সাভার সমস্ত বক্তব্য জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা মাত্রা৷ তবুও, তাদের, শুভ বুদ্ধির উদয় হোক, চাইছে বিজেপি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top