News Flash

  • Home
  • Uncategorized
  • আর মাত্র পাঁচ দিন বাকি, এস এ বোবদের হাতে সমস্ত মামলা হস্তান্তর করলেন রঞ্জন গগৈ
Image

আর মাত্র পাঁচ দিন বাকি, এস এ বোবদের হাতে সমস্ত মামলা হস্তান্তর করলেন রঞ্জন গগৈ

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): আর মাত্র পাঁচ দিনের কার্যদিবস বাকি রয়েছে| তারপরই অবসর নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন শরদ অরবিন্দ বোবদে| তিনিই দেশের ৪৭ তম প্রধান বিচারপতি হবেন| প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের স্থলাভিষিক্ত হবেন বিচারপতি এস এ বোবদে| তার আগে বিচারপতি এস এ বোবদের হাতে নিজের সমস্ত মামলা হস্তান্তর করলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| সমস্ত মামলার দ্রুত শুনানির জন্য বিচারপতি বোবদের কাছে সমস্ত মামলা পাঠিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ|

আগামী ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করবেন বিচারপতি এস এ বোবদে| এক বছর পাঁচ মাস ওই পদে থাকবেন তিনি| ২০২১ সালের ২৩ এপ্রিল অবসর নেবেন বিচারপতি বোবদে| শরদ অরবিন্দ বোবদের জন্ম হয়েছিল মহারাষ্ট্রের নাগপুরে, ১৯৫৬ সালের ২৪ এপ্রিল| সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বহু গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে যুক্ত ছিলেন বিচারপতি বোবদে| তার মধ্যে রয়েছে অযোধ্যা মামলা, বিসিসিআই মামলা প্রভৃতি|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top