News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যবিত্ত পরিবারের স্বপ্নকে মাথায় রেখে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা : প্রধানমন্ত্রী
Image

মধ্যবিত্ত পরিবারের স্বপ্নকে মাথায় রেখে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা : প্রধানমন্ত্রী

ধর্মশালা, ৭ নভেম্বর (হি.স.): আবাসন প্রকল্পের জন্য বিশেষ তহবিল তৈরিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা|  প্রাথমিকভাবে ২৫ হাজার কোটি টাকার তহবিল তৈরি হবে| এই তহবিলে কেন্দ্র দেবে ১০ হাজার কোটি টাকা| বাকি টাকা জোগাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলআইসি| এই তহবিল থেকেই টাকার অভাবে কাজ শেষ না হওয়া আবাসন প্রকল্পে ঋণ বাবদ অর্থ জোগানো হবে| কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর কথায়, ‘এই সিদ্ধান্তের ফলে প্রায় ৪.৫০ লক্ষ বাড়ি কিনতে আগ্রহীরা উপকৃত হবেন|’

হিমাচল প্রদেশের ধর্মশালায় বৃহস্পতিবার থেকে শুভারম্ভ হয়েছে হিমাচল প্রদেশ সরকারের দু’দিন ব্যাপী গ্লোবাল ইনভেস্টরস মিট| গ্লোবাল ইনভেস্টরস মিট-এ অংশ নিতে বৃহস্পতিবার সকালেই হিমাচল প্রদেশের ধর্মশালায় আসেন প্রধানমন্ত্রী| ধর্মশালায় পৌঁছনোর পরই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল-সহ বিশিষ্টজনেরা| এরপরই দু’দিন ব্যাপী গ্লোবাল ইনভেস্টরস মিট-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী| গ্লোবাল ইনভেস্টরস মিট উদ্বোধন করার পরই পরিদর্শন করেন গ্লোবাল ইনভেস্টরস মিট আয়োজিত বিশেষ প্রদর্শনী| সেই সময় উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশের রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় এবং মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর| গ্লোবাল ইনভেস্টরস মিট-এ বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘৪.৫০ লক্ষ মধ্যবিত্ত পরিবারের নিজস্ব ঘরের স্বপ্নকে মাথায় রেখে, বুধবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা| এই সিদ্ধান্তের ফলে প্রায় ৪.৫০ লক্ষ বাড়ি কিনতে আগ্রহীরা উপকৃত হবেন|’

ধর্মশালায় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল| সর্বত্রই হিমাচল প্রদেশ পুলিশের কড়া নজরদারি ছিল| গ্লোবাল ইনভেস্টরস মিট-এর সমাপ্তি হবে ৮ নভেম্বর, শুক্রবার| ওই দিন প্রধান মুখ্য উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| গ্লোবাল ইনভেস্টরস মিট-এ অংশ নেওয়ার কথা রয়েছে ১৭১০ জন প্রতিনিধির| আমেরিকা, মালয়েশিয়া এবং জর্মানি-সহ বিভিন্ন দেশের ২০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি রয়েছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top