News Flash

  • Home
  • Uncategorized
  • পরিশ্রুত পানীয় জলের দাবিতে আমবাসায় জাতীয় সড়ক অবরোধ
Image

পরিশ্রুত পানীয় জলের দাবিতে আমবাসায় জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ পানীয় জলের দাবিতে আজ আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় উপজাতি অংশের জনগণ৷ অভিযোগে জানা গেছে, আমবাসা মহকুমায় নাইলাফা বাড়ি ও টেঙ্কার পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে৷ পরিশ্রুত পানীয় জলের তীব্র সংকটের বিষয়টি স্থানীয় জনগণ একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ কিন্তু, প্রশাসনের তরফে এই সমস্যার সমাধানে কোন উদ্যোগ নেওয়া হয়নি৷


এরই প্রতিবাদে আজ এলাকার উপজাতি অংশের জনগণ প্রতিবাদী হয়ে উঠেন৷ এদিন সকাল সাতটা থেকে নাইলাফা বাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন তারা৷ দীর্ঘক্ষণ অবরোধের জেরে জাতীয় সড়কের যান চলাচল ব্যাহত হয়৷ খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যান আমবাসার এসডিপিও৷ তার কিছুক্ষণের মধ্যেই ছুটে আসেন স্থানীয় বিডিও’র নেতৃত্বে প্রশাসনিক আধিকারিকরা৷ প্রত্যেকেই অবরোধ তুলে নেয়ার জন্য অবরোধকারীদের আবেদন জানান৷ কিন্তু, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অবরোধে অনড় থাকেন স্থানীয়রা৷


পরিস্থিতি জটিল আকার ধারণ করলে ওই এলাকায় টেঙ্কারের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থা করেন বিডিও৷ তিনি অবরোধকারীদের আশ্বাস দিয়েছেন শুখা মরশুমে পানীয় জলের উৎসগুলি সচল রাখার উদ্যোগ নেয়া হবে৷ পাশাপাশি, পরিশ্রুত পানীয় জলের সুবন্দোবস্ত না হওয়া পর্যন্ত ওই এলাকায় টেঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হবে৷ তাতে, স্থানীয় উপজাতি অংশের জনগণ আপাতত অবরোধ প্রত্যাহার করছেন বলে প্রশাসনিক আধিকারিকদের জানিয়ে দেন৷

সকাল সাড়ে দশটা নাগাদ জাতীয় সড়ক অবরোধমুক্ত হয়৷ কিন্তু, পরিশ্রুত পানীয় জলের স্থায়ী সমাধান না হলে আবারও জাতীয় সড়ক অবরোধ করার হুমকি দিয়েছেন তারা৷ এই অবরোধের জেরে প্রচুর যান বাহন নাইলাফা বাড়ি এলাকায় আটকা পড়েছিল৷ অবরোধ তুলে নেওয়ার পর কিছুক্ষণের জন্য যানজটও দেখা দিয়েছিল৷ তাতে, যান চালক ও যাত্রীরা চরম অসন্তোষ প্রকাশ করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top