News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সায়েন্স সিটি গড়ে তোলার জন্য ২৭ কোটি ৪৫ লক্ষ টাকা মঞ্জুর
Image

রাজ্যে সায়েন্স সিটি গড়ে তোলার জন্য ২৭ কোটি ৪৫ লক্ষ টাকা মঞ্জুর

কলকাতা, ৬ নভেম্বর৷৷ ত্রিপুরায় সায়েন্স সিটি গড়ে তোলার জন্য ইতিমধ্যে কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকার ২৭ কোটি ৪৫ লক্ষ টাকা পেয়েছে৷ বুধবার কলকাতায় আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবে একথা জানালেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ তাঁর দাবি কেন্দ্রীয় সরকার উত্তরপূর্বাঞ্চলের কল্যাণে নজর দিয়েছে৷ ফলে, ত্রিপুরাও উন্নয়নের পথে পা বাড়িয়েছে৷


এদিন তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট একটি রাজ্য ত্রিপুরা ক্রমশ উন্নতির দিকে এগিয়ে চলেছে৷ রাজ্যের সার্বিক উন্নয়নে কেন্দ্র ঢালাও সহায়তা করছে৷ বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক গড়ে তোলার জন্য ত্রিপুরায় একটি সায়েন্স সিটি স্থাপন করা হবে৷ তিনি জানান, ডোনার মন্ত্রক এই প্রকল্পে একশ কোটি মঞ্জুর করেছে৷ তার মধ্যে ২৭ কোটি ৪৫ লক্ষ টাকা ইতিমধ্যে রাজ্য পেয়েছে৷

তিনি জানান, কেন্দ্রীয় সংসৃকতি মন্ত্রক এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সহযোগিতায় ত্রিপুরায় সায়েন্স সিটি গড়ে তোলা হবে৷ তাঁর দাবি, ওই সায়েন্স সিটি গড়ে উঠলে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা ও অধ্যাপিক অধ্যাপিকারাও উপকৃত হবেন৷ কারণ, বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে সায়েন্স সিটি বিশেষ ভূমিকা নেবে বলে ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন৷


তিনি জানান, আগরতলাতে ওই সায়েন্স সিটি গড়ে তোলার রূপরেখা তৈরী হয়েছে৷ তবে, বরাদ্দ অর্থের অতিরিক্তি টাকা বন্দোবস্ত করারও উদ্যোগ নেওয়া হয়েছে৷ এক্ষেত্রে কর্পোরেট সংস্থাগুলির কাছ থেকে সহযোগিতা চাইবে ত্রিপুরা সরকার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top