News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের যাওয়ার অনুমতি চেয়ে বিদেশমন্ত্রীকে চিঠি লিখলেন নভজোৎ সিং সিধু
Image

পাকিস্তানের যাওয়ার অনুমতি চেয়ে বিদেশমন্ত্রীকে চিঠি লিখলেন নভজোৎ সিং সিধু

চন্ডীগড়, ৬ নভেম্বর (হি.স.) : ফের পাকিস্তানের যাওয়ার অনুমতি চেয়ে বিদেশমন্ত্রীর কাছে আবেদন জানালেন কংগ্রেস বিধায়ক নভজোৎ সিং সিধু। আগামী ৯ নভেম্বর কর্তারপুর করিডোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি বিদেশমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে চিঠি দিয়ে এই আবেদন জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কর্তারপুর করিডরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।

নবজ্যোত সিং সিধু গত চারদিন আগে বিদেশ মন্ত্রী এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে পাকিস্তান যাওয়ার অনুমতি চেয়ে চিঠি লিখেছেন। কিন্তু সেই চিঠির কোন জবাব না পেয়ে তিনি বুধবার ফের আবেদন জানিয়েছেন। তিনি আবেদনে জানিয়েছেন, আগামী ৯ নভেম্বর সকাল সাড়ে নয়টায় কর্তারপুর থেকে তিনি পাকিস্তানে প্রবেশ করতে চান। এরপর তিনি গুরুদুয়ারা দরবার সাহিব (কর্তারপুর) দর্শন করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ওইদিন আবার সন্ধ্যে তিনি দেশে ফিরে আসবেন বলে তিনি লিখেছেন। তিনি আরও লিখেছেন, সম্ভব না হলে, তবে তিনি আগামী ৮ নভেম্বর ওয়াঘা সীমান্ত দিয়ে গুরুদুয়ারা দরবার সাহিব (কর্তারপুর) যাওয়ার অনুমতি চেয়েছেন। ৯ নভেম্বর উদ্বোধন অনুষ্ঠান শেষে দেশে ফিরবেন। তিনি আরও জানিয়েছেন, তাঁর কাছে পাকিস্তান যাওয়ার কোন ভিসা নেই।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top