News Flash

  • Home
  • Uncategorized
  • গোমতীর জলে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

গোমতীর জলে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ অবশেষে বহু খোঁজাখুঁজির পর উদয়পুরের ছনবন পাম্প হাউস সংলগ্ণ গোমতী নদীর তীর থেকে উদ্ধার হয় গোমতী নদীর জলে নিখোঁজ দিলীপ সাহার মৃতদেহ৷
রবিবার রাতে উদয়পুর মহকুমার পুর পরিষদের ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা দিলিপ সাহা উদয়পুরের সুভাষ সেতুর উপর থেকে নদীতে ঝাপ দেয়৷ সংসারে কথা কাটাকাটিকে কেন্দ্র করে গোমতী নদীর জলে ঝাপ দেয় বলে জানা গেছে৷ এলাকাবাসীর নজরে বিষয়টি এলে খবর দেয় রাধাকিশোরপুর থানায়৷


ঘটনাস্থলে পথচলতি মানুষ এই বিষয়টি দেখে দিলীপ সাহাকে উদ্ধার করতে নেমে পরে গোমতী নদীর জলে৷ খবর দেওয়া হয় মহকুমা শাসককেও৷ বহু খোঁজাখুঁজির পরও দিলিপ সাহার কোন হদিশ না পেয়ে আনা হয় ঞ্ছঙ্গট্ট এর একটি টিম৷ রবিবার রাতের পর সোমবার সকাল থেকে ফের নদীতে চলতে থাকে তল্লাশি৷ গোমতী নদীর জলে এনডিআরএফ এর টিম এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা সোমবার দিনভর তল্লাশি অভিযান চালিয়ে নিখোঁজ দিলিপ সাহার কোন হদিশ পায়নি৷


অবশেষে মঙ্গলবার সকালে উদ্ধার হয় দিলীপ সাহার মৃতদেহ৷ এইদিন উদয়পুরের ছনবন পাম্প হাউস সংলগ্ণ গোমতী নদীর তীরে মৃতদেহটি প্রথম দেখতে পায় স্থানীরা৷ সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও এনডিআরএফ এর টিম৷ পরে গোমতী নদীর জল থেকে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷ তবে দিলীপ সাহা কেন গোমতী জলের নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে, এই নিয়ে সন্দেহ দানা বেঁধেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top